হলুদ রেশন কার্ড কেটে নেওয়া হচ্ছে এই পরিবার গুলির, এই ছোট্ট ভুল আর করবেন না

বিপিএল রেশন কার্ড ধারকদের জিজ্ঞাসাবাদের সময় পাওয়া ভুয়ো ব্যক্তিদের বিরুদ্ধে এবারে ব্যবস্থা নিতে শুরু করল হরিয়ানা সরকার। মনমোহন সরকার ইতিমধ্যেই পরিবার পরিচয় পত্রের ভিত্তিতে আধারের সঙ্গে বিপিএল কার্ড লিংক করেছিল। আধার কার্ডে যে আয় বর্ণিত ছিল সেই ভিত্তিতে বিপিএল কার্ড এবং এ পি এল কার্ডের তফাৎ করা হয়েছিল। তাতেই বেশ কিছু পরিবার এমন রয়েছেন যাদের বিপিএল কার্ড রয়েছে কিন্তু তারা অযোগ্য। এবারে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে হরিয়ানা সরকার।।

এখনো পর্যন্ত পিপিপি পোর্টালে শুধুমাত্র জমি স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিবরণ আপডেট করা হয়েছিল। তবে এখন থেকে যে পরিবারের সদস্যরা তাদের নামে চার চাকার গাড়ি নিবন্ধন করেছেন তাদের তথ্য পোর্টালে আপলোড করা হবে বলে জানা যাচ্ছে। এখন থেকে এই ধরনের পরিবারগুলিকে বিপিএল বিভাগ থেকে বাদ দেওয়া হবে এবং তাদের রেশন কার্ড সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে সরকার।

শিক্ষার্থীরাও তাদের পারিবারিক পরিচয় ভিত্তিতে বাসের পাশ পেতে চলেছেন এবার থেকে। DFFC অশোক শর্মা সদর দপ্তর পোর্টালে পরিবর্তন করেছেন এবং নতুন ব্যবস্থায় রাজ্য জুড়ে পারিবারিক পরিচয় পত্র এবং যানবাহন দূষণ শংসাপত্র জারি করার নির্দেশ দিয়েছেন। নতুন গাড়ির নিবন্ধনের সময় পারিবারিক পরিচয় পত্রের প্রয়োজন হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। যাদের নামে বাড়ি এবং প্লট নিবন্ধিত রয়েছে তাদের বিপিএল কার্ড কেটে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এইজন্য সরকার শহরে ১০০ গজের এবং গ্রামের ২০০ গজের বাড়ির ক্ষেত্রে ছাড় দিলেও, এখন সেই ছাড় নেই। সফলভাবে ড্রোন দিয়ে গ্রামীণ এলাকা জুড়ে জরিপের কাজ করে এই সমস্ত সম্পত্তির তথ্য পেয়েছে সরকার। আর সেই সম্পত্তির ভিত্তিতে এবারে অনলাইনে সমস্ত মূল্যায়ন করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026