২ কোটি টাকার কম ফিক্স ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে নতুন করে সুদের হার সংশোধন করেছে ইয়েস ব্যাংক। এই মুহূর্তে সাত দিন থেকে দশ বছরের মধ্যে পরিপক্ক ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে একটি নতুন অফার শুরু করেছে ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ। এই সময়কালের মধ্যে সাধারণ মানুষের জন্য ৩.২৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এখন নতুন ফিক্স ডিপোজিট রেট ৩ জুলাই ২০২৩ থেকে কার্যকর হতে শুরু করেছে।
এই মুহূর্তে ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে পরিপক্ক হওয়া ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ব্যাংক ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে ৩.৭০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ইয়েস ব্যাংকের পক্ষ থেকে। অন্যদিকে ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৪.১০ শতাংশ। ৯১ দিন থেকে ১৮০ দিনের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ করেছে ইয়েস ব্যাংক।
অন্যদিকে ১৮১ দিন থেকে ২৭১ দিন এবং ২৭২ থেকে ১ বছরের মধ্যে পরিপক্ক একাউন্ট এর ক্ষেত্রে ০.১০ শতাংশ সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েস ব্যাংক। অন্যদিকে এক বছর থেকে ১৮ মাসের মধ্যে যে একাউন্টের মেয়াদ পূর্তি হচ্ছে সেগুলিতে ৭.৫০ শতাংশ করে সুদ এখন পাওয়া যাবে। ১৮ মাস থেকে ৩৬ মাসের মধ্যে মেয়াদ পূর্তি হওয়া ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাবে ৭.৭৫ শতাংশ সুদ। সর্বশেষ ৩৬ থেকে ১২০ মাসের মধ্যে পরিপক্ক হওয়া ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ দেওয়া হবে ৭ শতাংশ। তবে এছাড়াও প্রবীণ নাগরিকরা প্রতিক্ষেত্রেই ০.৫০ শতাংশ করে অতিরিক্ত সুদ পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…