প্রাইভেট সেক্টর ব্যাংক ইয়েস ব্যাংক সম্প্রতি জানিয়েছে তৃতীয় কোয়ার্টারে তাদের ক্ষতি হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। বিভিন্ন শিল্পপতিরা ঋণ নিয়ে শোধ না করায় তাদের এই ক্ষতি বলে জানানো হয়েছে ইয়েস ব্যাংকের তরফ থেকে। আর এই ঋণ শোধ না করার জন্যই বাড়ছে বাণিজ্যিক ব্যাংক গুলির অনুৎপাদক সম্পদ বা NPA. তৃতীয় ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকেরও বেড়েছে NPA. গত জুন ত্রৈমাসিকে যেখানে ইয়েস ব্যাংকের অনুৎপাদক সম্পদ ছিল ৫.০১% সেখানে সেপ্টেম্বর ত্রৈমাসিক রিপোর্টে ইয়েস ব্যাংকের-এর মোট অনুৎপাদক সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৯%-এ।
প্রসঙ্গত গত বছর এই ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকের অনুৎপাদক সম্পদ ছিল ১.৬% মাত্র। গত বছর এই একই সময়ে যেখানে ইয়েস ব্যাংকের লাভ হয়েছিল ৯৬৫ কোটি টাকা, সেখানে ত্রৈমাসিকে তাদের ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২,১৮৬ কোটি টাকা মোট আয় করেছে ইয়েস ব্যাংক। সম্প্রতি তথ্য জানার অধিকার আইন জানা যায়, ভারতে অনাদায়ী ঋণের পরিমাণ ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে ১০০ কোটির বেশি NPA আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ৪০০ এরও বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…