Yes Bank-র পরিস্থিতি যে সংকটময় তা অনেকদিন আগে থেকেই বোঝা গেছে। ব্যাঙ্কের শেয়ারের দাম কমতে কমতে আজ ১৮ টাকায় এসে দাঁড়িয়েছে। এরকম অবস্থাতে ভগবানের ভূমিকা পালন করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI -এর প্রস্তাব মত SBI এই ব্যাঙ্কে টাকা দিয়ে সাহায্য করবে। RBI -এর খসড়া প্রস্তাব অনুযায়ী এই ব্যাঙ্কের শেয়ার কিনতে SBI কে লগ্নি করতে হবে ১১,৭৬০ কোটি টাকা,এরকম মত বিশেষজ্ঞদের।
RBI -এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই। তাদের টাকা সুরক্ষিত থাকবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে এবং এই ব্যাঙ্কের কর্মীদের এক বছরের জন্য বেতনে কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন : ইয়েস ব্যাংকে জগন্নাথের নামে জমা ৫৪৫ কোটি টাকা, RBI-এর ঘোষণায় হুলুস্থুল
Yes Bank -র গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমআ ৩ রা এপ্রিল পর্যন্ত ৫০ হাজার টাকা করেছে। আমানতকারীরা ৩ রা এপ্রিল পর্যন্ত ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবে না বলা হয়েছে। Yes Bank এর আকার অনেক বড়। এর প্রসার ও অনেক বেশি।
তাই এই ব্যাঙ্কের আর্থিক সমস্যা যে বেশি হবে তা বোঝাই যাচ্ছে এবং এর প্রভাব অর্থনীতির উপর ও পড়বে। এই ব্যাঙ্কের সঙ্গে সংকতে পড়েছে Phone Pe। কারণ এই সংস্থার সাথে ইয়েস ব্যাঙ্কের যোগ রয়েছে। এই পরিস্থিতির জন্য Phone Pe -র সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে যেভাবে SBI পাশে দাঁড়াচ্ছে তাতে পরিস্থিতি দ্রুত ঠিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…