ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুরীর জগন্নাথ মন্দিরের ৩৮৯ কোটি টাকা ইয়েস ব্যাংক থেকে সরলো SBI-এ

ইয়েস ব্যাংকে থাকা পুরীর জগন্নাথ মন্দিরের ৩৮৯ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এসবিআইয়ে সরানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক চিঠিতে একথা জানিয়েছে ইয়েস ব্যাংক। ব্যাংকের তরফে জানানো হয়েছে ওই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে মোট সুদের পরিমাণ হয়েছিল ৮.২৩ কোটি টাকা, যা ওই টাকার সাথে যুক্ত হয়ে গিয়েছে।

ইয়েস ব্যাংকের তরফে জানানো হয়েছে, ‘ইয়েস ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত এই ত্রৈমাসিকে ফিক্সড ডিপোজিটে হওয়া সুদ পুরোপুরি পরিশোধ করেছে। ২০২০ সালের ১৯ মার্চ পর্যন্ত যে সুদ হবে সেই সুদ সহ ৩৮৯ কোটি টাকার ফিক্সড ডিপোজিটটি এসবিআইয়ে ট্রান্সফার করা হয়েছে।’ জগন্নাথ মন্দিরের প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ‘১৫৬ কোটি টাকার আরও দুটি ফিক্সড ডিপোজিট এমাসের শেষেই এসবিআইয়ে সরিয়ে দেবে বলে জানিয়েছে ইয়েস ব্যাংক’। সমস্ত ফিক্সড ডিপোজিট গুলিই পুরী এসবিআইয়ের মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েস ব্যাংক।

আরও পড়ুন : টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক, সেরে নিন জরুরি লেনদেন

গত ৫ই মার্চ আর্থিক অনিয়মের জন্য ইয়েস ব্যাংকের থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবে বলে জানানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে। ইয়েস ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়েছিল, সেখানে বসানো হয়েছিল এসবিআই এর প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে। ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই সহ বাকি ব্যাংক গুলোর কাছে অনুরোধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেইমতো ৭,২৫০ কোটি টাকার বিনিময়ে এসবিআই এর ৪৯% শেয়ার কেনার কথা জানায় এসবিআই। গতকাল সন্ধ্যা থেকে আবার সম্পূর্ণ পরিষেবা শুরু হয়েছে ইয়েস ব্যাংকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026