বিনোদন

Yash -Nusrat: যশকে প্রকাশ্যে স্বামী বলে স্বীকৃতি দিলেন ঈশানের মাম্মা নুসরত

রবিবার ছিল নুসরত জাহানের জন্য খুবই স্পেশ্যাল দিন। বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তের জন্মদিন। আর এই বিশেষ দিনেই প্রথমবার নিজের মুখে যশ জানিয়েছেন ঈশান তাঁরই সন্তান। এতদিন কেবলমাত্র সরকারি নথিতেই নুসরতের ছেলের পিতৃপরিচয়ের পাশে যশের নাম লেখা ছিল, কিন্তু নিজের মুখে ঈশানের নানান কথা বললেও ঈশানকে নিজের ছেলের কথা স্বীকার করেননি যশ। এদিন ক্যালক্যাটা টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেম, সন্তান এবং সংসার নিয়ে খোলাখুলি কথা বলেছেন ‘যশরত’ জুটি। 

বিশ্বকর্মা পুজোর দিন নুসরতের সিঁথির সিঁদুর দেখে অনেকের প্রশ্ন জেগেছিল নুসরত জাহান আর যশ দাশগুপ্ত কি বিয়েটা কি সত্যি সত্যি সেরে ফেলেছেন? সে ব্যাপারে বহুদিন চুপ ছিলেন যশরত। তবে পরিচিত মহল সূত্রে শোনা যাচ্ছিল গত বছরই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন যশ-নুসরত।  সেই সাংবাদমাধ্যমে প্রশ্ন করা হয়, বিয়ে না করেই সন্তানের জন্ম দেওয়াটা আজও ভারতীয় সমাজব্যবস্থায় সাদরে গ্রহণ করেনা তাহলে তাঁরা এই সাহসী পদক্ষেপ নিলেন কি করে?  এই প্রশ্ন শুনে ঈশানের মা যা উত্তর দিয়েছেন ‘মানুষ কি নিশ্চিত যে এটা আমাদের বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্তান?

তাঁরা তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলি না মানে এই নয় যে লোকে যা বলছে সেটাই ঠিক। তার মানে কি নুসরত আর যশ বিয়েটা সেরে ফেলেছেন? তারপরেই অভিনেত্রী বলেন দেখুন সবটা প্লাকার্ড ধরে বলবার প্রয়োজন আছে বলে আমি আর যশ বিশ্বাস করি না। এই ধোঁয়াশাটা বজায় থাকুন না হয়। যশ-নুসরত দুজনেই বিশ্বাস করেন, একসঙ্গে থাকাটই জরুরি। যে কোনো কঠিন পরিস্থিতিতে সঙ্গীর হাতটা শক্ত করে ধরা, তাঁকে ভরসা জোগানোর নামই ভালোবাসা। নুসরত আরো বললেন, একটা আইনি স্ট্যাম্প থাকলেই কোনও ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পায় না, কেউ যদি বিয়ের মন্ডপে নেওয়া প্রতিজ্ঞাগুলোই বাস্তবে পূরণ না করতে পারে তবে সেই বিয়ে বৃথা।

গতকাল যশের জম্মদিনে একটা স্পেশ্যাল কেক আনানো হয়। এই দোতলা কেকের ওপরের পার্টে লেখা ছিল, হাজবেন্ড, একটি চেয়ারে দুজন বসে আর নীচের তলায় লেখা আছে ড্যাড আর বাবার হাত ধরে ছেলে দাঁড়িয়ে আছে। আর কেকের শীর্ষে লেখা YD। এই সুন্দর কেকের ছবি নুসরত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন। আর সোশ্যাল মিডিয়াতে প্রথম যশকে নিজের স্বামী বলে স্বীকৃতি দিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026