বিনোদন

Nusrat Jahan: যশ নয় শোহমের সাথে জুটি বেঁধে শ্যুটিং ফ্লোরে ফিরছেন ঈশানের মাম্মা!

২৬ শে আগস্ট প্রথমবার মা হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলেকে আদর করে নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত। ছেলের বয়স প্রায় ১মাস হতে চললো এর মধ্যেই ফের নিজের কাজের জায়গায় আসার খবর পাওয়া গেল। ছেলের জন্মের ১৩দিনের মাথায় একটি স্যাঁলোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবার ফুল ফর্মে কাজে ফেরার পালা। এবার নতুন সিনেমার কাজ শুরু করবেন নিউ মাম্মা। এই প্রথম কোনো অভিনেত্রী সন্তান জন্মের একমাস পরে সেটে ফিরছেন।

নুসরতের নতুন প্রজেক্টের নাম ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। এই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। এই ছবিতে নুসরত জুটি বাঁধতে চলেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শ্যুটিং পর্ব, তবে এখনো নুসরত জাহানের অংশের শ্যুটিং শুরু হয়নি। জানা যাচ্ছে, অক্টোবরের ১ থেকে এই ছবির শ্যুটিং শুরু করবেন নুসরত জাহান। প্রথমদিন রাজারহাট অঞ্চলে শ্যুটিং করবেন নায়িকা। সেই শ্যুটিং পর্ব চলবে ৮ অক্টোবর পর্যন্ত, তারপর পুজোর বিরতি।  পুজোর ছুটির পর বাকি কাজ শুরু হবে।

কি রকম হবে জয় কালো কললাত্তাওয়ালি?  অনীশ, সুজয় ও মিলি এরা তিন বন্ধু। আর তিন বন্ধুর কাহিনি নিয়ে শুরু এই গল্প। প্রত্যেকেই স্বচ্ছ্বল পরিবারের সন্তান। কিন্তু চাকরির অভাবে নিজেদের ইচ্ছেপূরণের জন্য তাঁরা পকেটমারি শুরু করেন। এর মাঝেই তিলোত্তমা থেকে গায়েব হয় এক কালীমূর্তি। ঘটনাচক্রে হঠাৎ তিন বন্ধুর একদিন একসাথে দেখা হবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাকার সঙ্গে। নাচের স্কুল রয়েছে রাকার। প্রথমে বন্ধুত্বের সম্পর্ক শুরু অনীশ আর রাকার। তারপর তা প্রেমে পরিণতি পায়। এই দুই প্রধান চরিত্রেই রয়েছেন সোহম ও নুসরত। কিন্তু অনীশের চুরিবৃত্তি সম্পর্কে জানতে পারলে কী পরিণতি হবে এই প্রেমের সম্পর্কের? তা পর্দায় তুলে ধরবেন পরিচালক জুটি।

মা হওয়ার আগে নুসরত অভিনীত শেষ ছবি ছিল ফেব্রুয়ারিতে ‘ডিকশনারি’। এরপর সিনেজগত থেকে বেশ কয়েক মাস বিরতি নিয়েছিলেন। সিনেমা না করলেও বিজ্ঞাপনী শ্যুটিং করছিলে। বেশ কয়েক মাস ধরে ছবির শ্যুটিং থেকে দূরে রয়েছেন নুসরত। অভিনেত্রীর শেষ রিলিজ ছিল ‘ডিকশনারি’। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পায় এই ছবি। বেশ কয়েকমাস ধরেই বিতর্কের মধ্যে নায়িকার ব্যক্তিগত জীবন। নিখিল জৈনের সঙ্গে তাঁর বিতর্কিত বিয়ে, যশ দাশগুপ্তর সঙ্গে প্রেম, এর মাঝেই অন্তঃসত্ত্বা হওয়া, মা হওয়ার খবর, এমনকি ঈশানের পিতৃপরিচয় এই সব নিয়েই নানান কটুক্তির স্বীকার হয়েছেন অভিনেত্রী। তবে এসব প্রভাব নিজের জীবনে আসতে দেননি। বরং নিজের শর্তে থাকতে ভালোবাসেন। মা হওয়ার পর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ হবে অভিনেত্রীর প্রথম ছবি। তাই এখন ছোট্ট ঈশানকে সামলানোর পাশাপাশি আজকাল নতুন ছবির চিত্রনাট্যও ভালোভাবে পড়ে নিচ্ছেন নুসরত। 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026