টলিউড

Nusrat-Yash: রবিবারে একফ্রেমে ধরা দিলেন ঈশানের বাবা-মা, রইলো ‘যশরত’-এর আদরমাখা ছবি

আর কোনো লুকোচুরি নয়! এদের প্রেম এখন খুল্লমখুল্লা। হ্যাঁ ‘যশরত’ এর কথাই বলছি। এই জুটি গত কয়েক মাস ধরে টলিপাড়ার পেজ থ্রিয়ের হট টপিক। এদের দুজম প্রতিদিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নুসরত জাহান ও যশ দাশগুপ্তর সম্পর্কের সমীকরণ এস ও এস সিনেমার পুরোপুরি পালটে যায়। গত এক বছরে যেভাবে এদের সম্পর্কের সমীকরণ সক্কলে দেখেছে তা অবাক হয়েছে অনেককেই। এই সিনেমার সেটে ‘বিবাহিতা’ নুসরতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে যশ দাশগুপ্তর। যশের প্রবেশে নুসরত-নিখিলের সম্পর্কে টালমাটাল শুরু হয়। গত নভেম্বর মাস থেকেই নিখিলের বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে বেরিয়ে আসেন নুসরত। 

যদিও নুসরত-নিখিলের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন প্রায় মাসখানেক কেউ বোঝেনি। ডিসেম্বরের শেষ থেকেই এদের সম্পর্কের চিড় সংবাদমাধ্যমের সামনে আসে। আর চলতি বছর জানুয়ারিতে প্রথম জানা যায় যশরতের সম্পর্কের কথা, রাজস্থানে একাকী সময় কাটাচ্ছেন যশরত। তবে দুজনে কখনোই নিজেদের সম্পর্কের কথা কিছু বলেনি। তারপর থেকেই নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙন নিয়ে তোলপাড় হয় গোটা সোশ্যাপ মিডিয়া। তুরস্কের বোদরুমে যে রূপকথার বিয়ের ঝলক দেখেছিল সকলে তা বছর ঘুরতে না ঘুরতেই নুসরত নাম দেন লিভ ইনের।

তবে যশ দাশগুপ্ত এখন নুসরতের সহবাস সঙ্গী। আর নুসরতের প্রথম সন্তানের পিতা এই সত্যিটা আর এখন কারুর অজানা নয়। নুসরতের ঘনিষ্ঠমহল থেকে আবার জানা যাচ্ছে, গত বছরেই নাকি দক্ষিণেশ্বরে চুপিচুপি বিয়ের পর্ব সেরে ফেলেছেন নুসরত আর যশ। তবে যশ আর নুসরতের বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বসিরহাটের তারকা সাংসদ। এর মাঝেই আবার প্রকাশ্যে এসেছে যশের প্রথম বিয়ে আর প্রথম সন্তানের কথা। ঈশান ছাড়াও যশের ৯ বছরের বড় ছেলে রয়েছে। আর এই ছেলে যশের সাথে থাকে। তবে যশ নিজের ছেলের নাম প্রকাশ্যে আনেননি।

তবে দুজনের অতীত নিয়ে দুজনের কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ায় সময় মিলিয়ে এই লাভ বার্ডস ছবি পোস্ট করেন। তবে দুজন এখনো একসাথে ছবি দেয়নি। কিন্তু তাঁদের ছবির প্রেক্ষাপট বলে দেয় স্থান-কাল এক। কিন্তু রবিবাসরীয় দুপুরে যশ দাশগুপ্তর ইনস্টাগ্রামের দেওয়ালে ধরা দিলেন নুসরত। কিভাবে?

রবিবার, ৩রা অক্টোবর নুসরতের কাছের বন্ধু প্রভা আগারওয়ালের জন্মদিন। সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা জানাতে প্রভা ও নুসরতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন যশ। পরে সেই ছবি নিজের স্টোরিতে শেয়ার করেন যশের প্রেমিকা নুসরত। কোনও এক নৈশ পার্টিতে তোলা এই ছবিতে কালো পোশাকে ধরা দিলেন যশ ও নুসরত। হাসিমুখে ছবির জন্য পোজ দিয়েছেন তিনজনেই।

 এক মাসের ছেলেকে সামলে ইতিমধ্যেই নতুন ছবির শ্যুটিংয়ে ফিরেছেন নুসরত জাহান। গত শুক্রবার থেকে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শ্যুটিং শুরু করেছেন নুসরত। এদিন ঈশান জননীকে বিশেষ ট্রিট ও দেওয়া হয়েছে। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসেই চট জলদি ‘চিনে বাদাম’ ছবির কাজ শেষ করেছেন যশ দাশগুপ্ত। ঈশানের জন্যই কি এই চটজলদি শ্যুটিং শেষ কিনা তা এখনো জানা যায়নি।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026