নিউজ

হাথরস কান্ড : এসপি-এসআই সহ পুলিশকর্মীদের সাসপেন্ড করলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডে নয়া মোড়। এই কান্ডে পুলিসের গাফিলতির অভিযোগে হেড পুলিশ অফিশিয়ালসদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল, শুক্রবার বিকেলে ডিএম প্রবীন কুমার এবং এসপি বিক্রম বীরের বিরুদ্ধে রিপোর্ট তলব করেছিল উত্তরপ্রদেশ সরকার।

জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের কোনও গাফিলতি হয়েছে কিনা, তা জানতে চেয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আর এদিন রাতেই এসপি বিক্রান্ত বীর, সিও রাম শাবাদ, ইন্সপেক্টর দীনেশ কুমার বর্মা, এসআই জগবীর সিং এবং হেড কনস্টেবল মহেশ পালকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এমনকি তাঁদের নারকো টেস্ট করারও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর গতকাল, শুক্রবার হাথরসের যান তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গেলে সেখানে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। জারি হয় 144 ধারা।

এমনকি এই একই ধারা জারি করা হয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। যদিও জমায়েত করে যাতে কোনওরকম বিক্ষোভ দেখানো না যায়, তার জন্য সক্রিয় থাকে দিল্লি পুলিশ। সব মিলিয়ে যত সময় যাচ্ছে তত এই ঘটনার চাঞ্চল্যকর পূর্ণ হয়ে উঠছে গোটা দেশের কাছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026