উত্তরপ্রদেশ: একের পর এক ধর্ষণ এবং একের পর এক লাভ জিহাদের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশ জুড়ে। আর এইসবকিছু নিয়ে উদ্বিগ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এইসব আটকাতে কড়া আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
কার্যত যোগী আদিত্যনাথ হুমকি দিয়ে এ প্রসঙ্গে বলেছেন, ‘এখনও সময় আছে। সাবধান করে দিচ্ছি। আমাদের মেয়েদের সম্মান নিয়ে যারা খেলবে, তাদের জীবন শেষ করে দেব।’ যে যোগী আদিত্যনাথ হাথরস কান্ডের ঘটনায় কার্যত প্রথম দিক থেকেই ‘স্পিকটি নট’ হয়েছিলেন, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হঠাৎ করে লাভ জিহাদ নিয়ে কেন এত কড়া হয়ে উঠলেন, তা নিয়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী নেতারা।
এমনকি উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের কড়া আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এর বিরুদ্ধে কোনও আইন প্রণয়ন করা হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এটুকু বলাই যায়, লাভ জিহাদের বিরোধিতা করে যেভাবে সোচ্চার হয়েছেন যোগী আদিত্যনাথ, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…