নিউজ

জাপানের নয়া প্রধানমন্ত্রী, আবে শিনজোর উত্তরসূরী ইয়োশিহিদে সুগা

জাপানঃ প্রায় আট বছর পর নয়া প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপানবাসিরা। এবার সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে আবে শিনজোর উত্তরসূরী হতে চলেছেন জাপানের শাসক দলের নেতা ইয়োশিহিদে সুগা।  সংখ্যাগরিষ্ঠতা থেকে দলের নেতা ইয়োশিহিদে সুগাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে বেশি কাঠখড় পোড়াতে হয়নি শাসক লিবারাল ডেমোক্র্যাটিক পার্টিকে। অনেকদিন ধরেই চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন সুগা।

সেখান থেকে এলডিপি নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হইয় সুগাকে। কিন্তু এবার চিফ ক্যাবিনেটের পদে আসতে চলেছেন কাতসুনোবু কাতো। যিনি কিনা আগে অর্থ দফতরের আমলা ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন আবের ছোট ভাই নোবুয়ো কিশি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিলো জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন আবে শিনজো। শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণেই শীর্ষ পদ থেকে বিদায় নিতে চেয়েছিলেন শিনজো। কিন্তু অনেকের মতে করোনা ভাইরাস মোকাবিলায় জাপানি প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার কারনেই নাকি তিনি পদ থেকে সরে যেতে চেয়েছিলেন। দীর্ঘ দিন ধরেই আলসারেটিভ কোলাইটিসের কারণে অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রী শিনজো। এমনকি তার কিছুদিন আগেই তাকে হাসপাতালে যেতেও দেখা গিয়েছিল।

এভাবে শারীরিক সমস্যা নিয়ে আর প্রধানমন্ত্রীর পদ সামলাতে না পারার কারনে সরে যাওয়ার সিদ্ধান্তে অবাক হন অনেকেই। মঙ্গলবারই প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী সংবাদসংস্থা রয়টার্সকে জানানো হয়, ২০২১-র সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকার কথা ছিল শিনজোর ,কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার আগেই পদ থেকে সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রী।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026