নিউজ

দাম কমছে LPG গ্যাস সিলিন্ডারের, দেশের এই শহরগুলিতে গ্যাস বুক করতে পারবেন মাত্র ৭৫০ টাকায়

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে মাঝে মাঝে দাম কমছেও এলপিজি গ্যাস সিলিন্ডারের। চলতি মাসের শুরুর দিকে একধাক্কায় অনেকটাই কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে এবার আপনি মাত্র ৭৫০ টাকা দিয়ে কিনে নিতে পারবেন এলপিজি সিলিন্ডার! কিন্তু কি করে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

আসলে বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে গ্যাস কিনতে আপনার কম খরচ হবে। আসলে সরকার একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার ৩৫০ টাকা কম দামে অর্থাৎ ৭৫০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন। এই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। এই গ্যাস খুব সহজে বিতরণ করা যায়। সরকার প্রায় সব শহরে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে। আপাতত ২৮ টির বেশি শহরে উপলব্ধ এই কম্পোজিট গ্যাস।

এই কম্পোজিট গ্যাস মূলত বিক্রি করছে ইনডেন কোম্পানি। আপনি মাত্র ৭৫০ টাকা খরচ করেই কিনে নিতে পারবেন Indane এই গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার কিনলে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২ বছরে ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের। যেখানে ২০২০ সালে গৃহস্থ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। ২ বছরে প্রায় ৪৫০ টাকা দাম বেড়ে তা বর্তমানে হয়েছে ১০৭০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে নজির! বৈভব সূর্যবংশীর ৫ রেকর্ডে তোলপাড় IPL

চলতি IPL মরশুমে একেবারে ঝড় তুলেছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর…

April 27, 2026

৭০০০ টাকা শিক্ষা ভাতা, সঙ্গে ২০০০ ডিজিটাল অ্যালাউন্স! অষ্টম বেতন কমিশন ঘিরে বড় জল্পনা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।…

April 27, 2026

মে মাসে ১২ দিন বন্ধ ব্যাংক—আপনার কাজ আটকে যাবে না তো?

এপ্রিল শেষের পথে, আর সামনে মে মাস। নতুন মাসে যদি আপনার ব্যাংকের কোনও গুরুত্বপূর্ণ কাজ…

April 27, 2026

ফের সোনা, রুপোর দামে পতন! আজ কলকাতায় রেট কত?

সোনা, রুপোর দাম নিয়ে ফের বড় খবর। টানা তিনদিন ধরে দরপতন দেখা গেল হলুদ ধাতুর…

April 26, 2026

দেনায় ডুবে রাজ্য! বকেয়া ৬২০০ কোটি মেটাতে মন্ত্রীদের বেতন কাটার পরিকল্পনা

আর্থিক সংকটে জর্জরিত রাজ্য। প্রায় ১৪,০০০ কোটির বিশাল দেনার বোঝা মাথায় নিয়ে এবার বড় সিদ্ধান্ত…

April 26, 2026

কনফার্ম টিকিট মিলবে NJP, চণ্ডীগড়, ভুবনেশ্বরসহ ১২ ট্রেনের! তালিকা দিল পূর্ব রেল

গ্রীষ্মের ছুটিতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া এখন প্রায় ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের…

April 26, 2026