টেক বার্তা

এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারে ২৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, EMI তেও ডিসকাউন্ট হবে

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। ভারতের বুকে ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে এখন জনপ্রিয়তার শীর্ষে Ola কোম্পানি। এই কোম্পানির পোর্টফলিওতে যা অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার আছে, তাতে এই কোম্পানিকে ইলেকট্রিক স্কুটার এর নিরিখে টেক্কা দিতে অন্য কোম্পানিকে বেগ পেতে হবে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Ola ইলেকট্রিকের ইলেকট্রিক স্কুটারে ২৫ হাজার টাকার ডিসকাউন্ট অফার আজ শেষ হচ্ছে। এই অফারটি ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে চালু করা হয়েছিল। এই অফারটিতে, গ্রাহকরা S1 সিরিজের স্কুটারে ২৫,০০০ টাকার ছাড় পাবেন। এছাড়াও, তারা ৫০ শতাংশ ডিসকাউন্টসহ এক্সটেন্ডেড ওয়ারান্টি এবং ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন। এখানেই শেষ নয়। এরসাথে নির্বাচিত ক্রেডিট কার্ডের ইএমআইতে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা জিরো ডাউন পেমেন্ট, জিরো প্রসেসিং ফি এবং ৭.৯৯% পর্যন্ত কম সুদের হারে এই স্কুটার কিনতে পারবেন। অফারটি আজ ৩১ জানুয়ারি পর্যন্ত চলছে। তাই কিনতে চাইলে এখনই এই ইলেকট্রিক স্কুটার বুক করুন।

Ola S1 Air কোম্পানির একটি এন্ট্রি লেভেল মডেল। এই ই-স্কুটারের ইনট্রোডাক্টরি এক্স-শোরুম দাম ১,০৯,৯৯৯ টাকা। ওলা এই দামে ৩kWh ব্যাটারি এবং টাচস্ক্রিন অফার করছে। কোম্পানি এই স্কুটিতে ড্রাম ব্রেক, হাব মোটর, ফর্ক এবং রিয়ার সাসপেনশনের খরচ কমিয়ে এই দাম কমিয়েছে। এতে লেটেস্ট MoveOS 3 OS দেওয়া হয়েছে, যাতে প্রক্সিমিটি আনলক, পার্টি মোড, ব্লু-টুথ কলিং, মুডস এবং প্রোফাইল সুইচ ফিচার রয়েছে। S1 এয়ারের পারফরম্যান্সের কথা বলতে গেলে, এটি এক চার্জে ১২৫ কিলোমিটার রেঞ্জ দেয়। এর টপ স্পিড ৯০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত। কোম্পানি যখন এটি তিনটি আলাদা ব্যাটারি প্যাকেজে লঞ্চ করেছিল, তখন ২kWh মডেল ৮৫ কিলোমিটার রেঞ্জ এবং ৪KWh মডেল ১৬৫ কিলোমিটার রেঞ্জের প্রতিশ্রুতি দিয়েছিল। এই স্কুটার বর্তমানে ছয়টি রঙের বিকল্পে কেনা যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026