নিউজ

LPG গ্যাস সিলিন্ডার কিনে কত টাকা ভর্তুকি পান? এই সহজ উপায়ে চেক করতে পারবেন

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই বছরের শেষে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ছিল ৯০৩ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আগস্ট মাস থেকে ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে। তবে আপনি কি জানেন আপনি গ্যাস সিলিন্ডারের সাথে কত টাকা করে ভর্তুকি পান? জানতে চাইলে খুব সহজেই আপনার স্মার্টফোনে চেক করতে পারবেন।

১) প্রথমে mylpg.in-এ যান এবং ‘My LPG.in’-এ ক্লিক করুন।

২) এখানে PAHAL নামের পেজে যান যেখানে আপনি Indane, Bharat Gas, এবং HP Gas-এর অপশন পাবেন।

৩) আপনার গ্যাস কোম্পানির লোগোতে ক্লিক করুন এবং এগিয়ে যান।

৪) আপনার রাজ্য, জেলা এবং গ্যাস পরিবেশক কোম্পানি নির্বাচন করুন।

৫) নীচে স্ক্রোল করুন এবং নগদ খরচ স্থানান্তর বিকল্পে ক্লিক করুন।

৬) সিকিউরিটি কোড লিখুন এবং ‘প্রসিড’ এ ক্লিক করুন এবং আপনার ভর্তুকি তথ্য পান।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026