নিউজ

ATM থেকে টাকা তোলার সময় যদি নগদ আটকে যায় তবে দ্রুত এই কাজটি করুন, RBI দেবে সমাধান

অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন এটিএম থেকে টাকা তোলার সময় মেশিনের মধ্যে আটকে যায় আপনার ডেবিট কার্ড। কখনো কোন কারনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে অথবা বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে মেশিনের মধ্যেই আটকে যায় ডেবিট কার্ড। এছাড়াও যদি পরপর তিনবার ভুল পিন দিয়ে ফেলেন, তাহলেও মেশিনে কার আটকে যেতে পারে। মেশিনের ভিতরে কার্ড আটকে গেলে অনেকেই সমস্যার মধ্যে পড়ে থাকেন। অনেকে ভাবেন কার্ড টানাটানি করলে হয়তো সেই কার্ড মেশিন থেকে বেরিয়ে আসবে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়।

মেশিনের ভিতরে যদি কার্ড কোন ভাবে আটকে যায় তাহলে বিনা কারণে টানাটানি করবেন না। তাতে কোন লাভ হবে না। বরং স্ক্রিনে দেওয়া ক্যান্সেল বিকল্পটি বেছে নিন। ক্যানসেল বিকল্পটি বেছে নিলে সেই লেনদেন বাতিল হয়ে যায় এবং তাতে কার্ড বেরিয়ে আসতে পারে। তবে এতেও যদি কাজ না হয় তাহলে স্থানীয় ব্রাঞ্চ এবং ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন। কিয়োস্কে ওই নম্বর দেওয়া থাকে। তার পাশাপাশি অনেক সময় এমন হয় যখন এটিএম থেকে টাকা বের করলে মেশিনের মুখেই তা আটকে যায়। সেই টাকা টানলে ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আরো একবার টাকা তোলার চেষ্টা করতে পারেন। প্রয়োজনে আপনি ১০০ টাকা তুলুন। তাহলে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। না হলে কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করে দেখতে পারেন।

এছাড়া অনেক সময় এটিএম থেকে টাকা না বের হলেও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। সেক্ষেত্রে লেনদেনের স্লিপ যত্ন সহকারে রেখে দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করুন সেই স্লিপ নিয়ে। কিন্তু অনেক সময় মেশিন থেকে স্লিপ বের হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটিএম থেকে স্লিপ যদি না বেরোয় তাহলে ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চেয়ে নিতে পারেন। এরপর সেই স্টেটমেন্ট সহকারে লিখিত অভিযোগ জমা দিন। এই অভিযোগ জমা দেওয়ার সাত দিনের মধ্যে ব্যাংক কাজ শুরু করবে এবং ব্যবস্থা নিয়ে শীঘ্রই আপনার ব্যাংক একাউন্টে আপনার টাকা ক্রেডিট করবে। RBI এর নিয়ম অনুযায়ী ব্যাংক এই কাজ না করলে প্রতিদিন ১০০ টাকা করে জরিমানা দিতে হবে ব্যাংককে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Al Roker Addresses Retirement Rumors After 30 Years at Today

Al Roker is celebrating a major career milestone — 30 years at NBC’s Today —…

February 15, 2026

Luke Bracey Calls His Artful Dodger Character a Mix of Sherlock Holmes and Mr. Darcy

Luke Bracey is bringing a new dynamic to Hulu’s The Artful Dodger in Season 2.…

February 15, 2026

Anthony Bourdain Said Chicago’s Hot Dogs Beat NYC’s “Hands Down”

Anthony Bourdain was never shy about sharing his food opinions, and one of his most…

February 15, 2026

Harper Beckham Shares Heartfelt Message to Her Brothers Amid Family Strain

Harper Beckham is showing love to her siblings during a difficult time for the family.…

February 15, 2026

Inside Margot Robbie and Jacob Elordi’s Wuthering Heights Controversial Ending

The 2026 adaptation of Wuthering Heights, directed by Emerald Fennell and starring Margot Robbie and…

February 15, 2026

Brandy and Sarah McLachlan to Sing National Anthems at 2026 NBA All-Star Game

The 2026 NBA All-Star Game is set to deliver not only thrilling basketball action but…

February 15, 2026