নিউজ

এই কয়েকটি আধার পরিষেবা আপনি মোবাইল নম্বর নিবন্ধন না করেই অ্যাক্সেস করতে পারেন, জানুন বিস্তারিত

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। ভারতের যেকোনো বাসিন্দাকে সনাক্ত করতে UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়। কেন্দ্রীয় সরকার বারংবার আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করতে বলে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার সবচেয়ে বড় সুবিধা হল আপনি সহজেই আপনার মোবাইল ফোনে এর সমস্ত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন। তবে অনেকেই হয়ত জানেন না যে ফোন নম্বর লিঙ্ক না করলেও আপনি বেশ কিছু আধার সমন্ধিত কাজ করতে পারেন।

আপনি পিভিসি আধার কার্ড অর্ডার, স্ট্যাটাস চেক, আধার তালিকাভুক্তি ও তার আপডেট স্ট্যাটাস ইত্যাদি কাজ করতে পারেন আধার কার্ডের সাথে ফোন নম্বর না লিঙ্ক করেও। আপনি নম্বর লিঙ্ক না করেই অনলাইনে আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন। আপনি যদি আপনার পিভিসি কার্ড অর্ডার করার পরে তথ্য চান তবে এর জন্যও মোবাইল নম্বর লিঙ্ক করার প্রয়োজন হবে না। তারা তাদের মোবাইল নম্বর প্রকাশ না করেও এটি ট্র্যাক করতে পারেন।

এছাড়া আপনি যদি কোনো আধার পরিষেবা কেন্দ্র খোঁজেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোন নম্বরের সাথে আধার কার্ড লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এরজন্য আপনাকে শুধু UIDAI ওয়েবসাইটে যেতে হবে এবং রাজ্যের নাম, পিন কোড লিখে সার্চ করতে হবে। এছাড়া আধার তালিকাভুক্তির জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা কোনও আপডেট করতে চান তবে এর জন্যও আপনাকে আপনার মোবাইল নম্বরকে আধারের সাথে লিঙ্ক করতে হবে না। আর আধার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আপনি UIDAI ওয়েবসাইটে গিয়ে তা করতে পারেন বা টোল ফ্রি নম্বর 1947 এ কল করে বা help@uidai.gov ইমেল করেও অভিযোগ জানাতে পারেন। এর জন্য আপনার মোবাইল নম্বর লিঙ্ক করার প্রয়োজন নেই।

Nirajana Nag

Recent Posts

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026