নিউজ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই পাবেন ২ লাখ টাকা, জানুন কীভাবে?

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। দেশবাসীর জন্য মোদি সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জন ধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে তার স্বাধীনতা দিবসের ভাষণে জন ধন যোজনা চালু করার ঘোষণা করেছিলেন।

এই স্কিমটি ২০১৮ সালের ২৮ আগস্ট শুরু হয়েছিল। এই স্কিমের অধীনে, ৬ জানুয়ারী, ২০২১ এর মধ্যে, জন ধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে ৪১.৬ কোটি হয়েছে। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্সই খোলা যায়। এর পাশাপাশি আপনার কাছে যদি এক টাকাও না থাকে তাহলেও আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। পাশাপাশি এই একাউন্টের সাথে পাবেন রূপে ডেবিট কার্ড যার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কেনাকাটার সময়তেও ব্যবহার করতে পারবেন।

জন ধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে, আপনি Rupay ATM কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার লাইফ কভার এবং জমার পরিমাণের সুদ পাবেন। এতে আপনি ১০ হাজারের ওভারড্রাফ্টের সুবিধাও পাবেন। এছাড়া এতে কোনরকম নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে হবে না। যেকোনো ব্যাংকে আপনি এই একাউন্ট খুলতে পারবেন।

জন ধন অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমা করতে হবে কেওয়াইসি সম্পন্ন করার জন্য। যেকোনো ব্যাংকে এই একাউন্ট খোলা যাবে। এই ব্যাংক একাউন্ট খুলতে কোনরকম চার্জ দিতে হবে না। ১০ বছরের বেশি যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবে।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026