১ বার ফুল চার্জ দিয়েই যেতে পারবেন ৩০০ কিলোমিটার, লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার

ভারতীয় মার্কেট এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয়। বারকয়েক আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসলেও এখনো পর্যন্ত ইলেকট্রিক স্কুটারের বিক্রি কিন্তু কোনো অংশই কমেনি। এই মুহূর্তে ভারতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের নাম হল হর্বিন এবং সম্প্রতি ইলেকট্রিক স্কুটার গ্লোবাল মার্কেটে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার SK3 লঞ্চ করে দিয়েছিল। এর ডিজাইন এবং এর দুর্ধর্ষ রেঞ্জ এই ইলেকট্রিক স্কুটার এর সব থেকে বড় ফিচার। ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাচ্ছেন ১৬০ কিলোমিটার এর মাইলেজ এবং যদি আপনি অন্য একটি ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি একবারে পেয়ে যাবেন ৩০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ।

বাজারে এই মুহূর্তে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর থেকে এই ইলেকট্রিক স্কুটার অনেকটাই আলাদা। এই মুহূর্তে ভারতের মার্কেটে যে সমস্ত ইলেকট্রিক স্কুটার রয়েছে তাদের থেকে ডিজাইন এবং ডিসপ্লে সবদিক থেকেই এই নতুন ইলেকট্রিক স্কুটার বেশ অন্যরকম। ইলেকট্রিক স্কুটার এর নতুন মডেলে একটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে এই নতুন মডেলের একটি নতুন উইন্ড ডিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, পুরনো ফিচারগুলোর মতই টুইন এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এই নতুন মডেলে। পুরোনো মডেলের তুলনায় 2022 SK3 অনেকটাই আলাদা এবং নতুন মডেলকে অনেকটা ম্যাক্সি স্কুটারের মত তৈরী করা হয়েছে।

তবে হর্বিন কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার এর সব থেকে বড় ফিচার হলো এই স্কুটার এর মাইলেজ। আপনাদের জানিয়ে রাখি, SK3 ইলেকট্রিক স্কুটার যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ৩০০ কিলোমিটার এর মাইলেজ পেয়ে যাবেন অর্থাৎ একবার চার্জ করলে আপনি একবারে ৩০০ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটার। এ ছাড়াও একাধিক অত্যাধুনিক ফিচার থাকার কারণে এই ইলেকট্রিক স্কুটার বাজারের অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর থেকে অনেকটাই আলাদা। এতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল টিএফটি স্পিডোমিটার প্যানেল। এর সাথে স্মার্টফোন কানেক্টিভিটি ফিচার আসছে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটার এর মধ্যে ক্রুজ কন্ত্রল, স্মার্ট কি লক সিস্টেম এবং কম্বিনেশন ব্রেকিং দেওয়া হয়েছে। সিটের নিচে একটি বেশ বড়সড় স্টোরিজ দেওয়া হয়েছে যেখানে আপনি আলাদা করে একটি ব্যাটারি রাখতে পারবেন।

ইলেকট্রিক স্কুটার এর সম্পূর্ণ ওজন হল ১১৫ কিলোগ্রাম, অর্থাৎ ওজনের দিক থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার বেশ ভারী। এই ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে ৩.১ কিলোওয়াট ঘন্টার মোটর। ২০২২ হরবিন SK3 ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন ৭২ ভি ৩৬ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা ৬.২ কিলোওয়াট শক্তি তৈরি করতে পারবে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও আরামদায়ক যাত্রার জন্য এই স্কুটারের সামনের এবং পেছনের অংশে টেলিস্কোপিক ফোকার্স এবং ডুয়াল শক অবজারভার দেওয়া হয়েছে। ইউরোপে এই 2022 SK3 স্কুটার এর মূল্য ৪,৫০০ ইউরো পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ৩.৬৩ লক্ষ টাকার কাছাকাছি। তবে এখনো পর্যন্ত ভারতীয় বাজারের ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চের কোনো ঘোষণা করা হয়নি।

BharatBarta Desk

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026