নিউজ

IRCTC: রেলের সাথে ব্যবসা করে মাসে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা আয় করুন, এভাবে শুরু করুন

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। এর পাশাপাশি আপনি যদি ভারতীয় রেলের সাথে ব্যবসা করতে চান, তাহলে মাসে মাসে আপনি ৭০-৮০ হাজার টাকা আয় করতে পারবেন। শুনে চমকে গেলেও, এটাই সত্যি। এবার আপনি IRCTC অনুমোদিত এই কাজ করে ঘরে বসেই প্রচুর আয় করতে পারবেন। বিস্তারিত জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ভারতীয় রেলের একটি সহায়ক প্রতিষ্ঠান যা ট্রেন টিকিট বুকিং সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। IRCTC-র অনুমোদিত টিকিট বুকিং এজেন্ট হয়ে আপনি যাত্রীদের টিকিট বিক্রি করে কমিশন আয় করতে পারবেন। আর তাতেই আপনি মাসে মাসে ৮০ হাজার টাকা অব্দি আয় করতে পারেন। এই কাজ আপনি ঘরে বসেই করতে পারেন। নন-এসি টিকিট প্রতিটিতে ২০ টাকা এবং এসি টিকিট প্রতিটিতে ৪০ টাকা করে কমিশন পাবেন আপনি। এছাড়াও টিকিটের ১ শতাংশ মূল্যও এজেন্টকে দেওয়া হয়। আইআরসিটিসি এজেন্ট হওয়ার অন্য একটি সুবিধা হল টিকিট বুকিংয়ের কোনও সীমা নেই৷ তাই আপনি মাসে যত খুশি টিকিট বুক করতে পারবেন। আপনার যদি ব্যবসা কম চলে, তাহলেও মাসে আপনি ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন।

এজেন্ট হওয়ার জন্য IRCTC-কে এক বছরের জন্য ৩৯৯৯ টাকা ফি দিতে হবে, আর দুই বছরের জন্য ৬৯৯৯ টাকা ফি দিতে হবে৷ IRCTC টিকিট বুকিং এজেন্ট হওয়া একটি লাভজনক ব্যবসা। আপনি যদি পরিশ্রমী হন এবং টিকিট বুকিংয়ের কাজ জানেন, তাহলে আপনি প্রতি মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এবার প্রশ্ন কি করে IRCTC অনুমোদিত এজেন্ট হওয়ার জন্য আবেদন করবেন? আবেদন করার জন্য নিম্নলিখিত সহজ ধাপ অনুসরন করুন।

১) IRCTC-র ওয়েবসাইটে যান

২) “টিকিট বুকিং এজেন্ট” অপশনে ক্লিক করুন

৩) নির্দেশ অনুসারে আবেদন পূরণ করুন

৪) আবেদনপত্র জমা দিন

৫) অনুমোদন পেলে আপনি টিকিট বুকিং শুরু করতে পারবেন

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026