ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: চাকরির পাশাপশি শুরু করুন এই ব্যবসা, অল্প দিনে লাখপতি হয়ে যাবেন

করোনার পর থেকেই সমস্ত সেক্টরে চাকরি নিয়ে চলছে একটা বিশাল দ্বন্দ্ব। অনেকের হাত থেকেই চাকরি গেছে। আর সেই কারণেই অনেকেই এখন ব্যবসার দিকে হাত বাড়াতে শুরু করেছেন। যাই ব্যবসা হোক না কেনো, ব্যবসায় লাভ একটু বেশি। আপনিও কি বাড়তি আয়ের জন্য ব্যবসা করতে চাইছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুন ব্যবসার আইডিয়া। আপনার জন্য এই দুর্দান্ত অফার রয়েছে। আপনি এই ব্যবসা করে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, এই ব্যবসা হলো পেঁয়াজ পেস্টের ব্যবসা। আজকের দিনে পেঁয়াজ একটা বহুমূল্য জিনিস হয়ে উঠেছে। ভারতের বাজারে শুধু নয়, অন্যান্য দেশেও এখন পেঁয়াজ কিনতে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। আবার, পেঁয়াজ যদি কিনেও নেওয়া যায়, পেঁয়াজ রান্নায় ব্যবহার করার জন্য অনেকটা প্রসেস আছে। আর এই প্রসেসিং অনেকেই করতে চান না। সেই কারণে আজকের দিনে এই ধরনের প্রসেস করা পেঁয়াজ পেস্টের একটা দারুন বাজার শুরু হয়েছে। অনেকেই এই পেঁয়াজ পেস্ট কিনতে চাইছেন এখন।

পেঁয়াজ পেস্টের ব্যবসা ৪.১৯ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন ৷ পেস্ট তৈরির কারখানার জন্য এই শেড বানাতে হবে যার জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচা হবে ৷ আপনার কাছে আগে থেকেই কোনও বড় বিল্ডিং থাকলে এই ১ লক্ষ টাকা বেঁচে যাবে ৷ প্রায় ১.৭৫ লক্ষ টাকা পেস্ট তৈরির জন্য ফ্রাইয়িং প্যান, অটোক্লেভ স্টিম কুকার, স্টেরেলাইজেশন ট্যাঙ্ক, ছোট বাসন আরও জিনিস কেনার জন্য লাগবে ৷ ব্যবসা চালানোর জন্য ২.৭৫ লক্ষ টাকা নিজের কাছে লাগতে হবে ৷ এই টাকা কাঁচা মাল কেনার জন্য, প্যাকিং, ট্রান্সপোর্টেশনের জন্য লাগবে ৷

এই খরচ করতে পারলেই আপনি এই ব্যবসা করতে পারবেন। এই ব্যবসায় মার্জিন অনেকটাই বেশি। পাশাপাশি, সরকার আপনাকে এই ব্যবসা করার জন্য লোন দিয়ে থাকে। ফলে এই ব্যবসা করা আপনার জন্য খুবই সহজ একটা ব্যাপার। আপনি যদি চান, তাহলে সরকারের মুদ্রা যোজনার মাধ্যমে লোন নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। একটি রিপোর্ট অনুযায়ী, আপনি বছরে ৭.৫ লাখ টাকার পেঁয়াজ পেস্ট বিক্রি করতে পারেন। তার ফলে সমস্ত খরচ বাদ দিলে আপনার লাভ হবে ১.৭৫ লাখ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026