নিউজ

কনফার্ম টিকিট ছাড়া ভ্রমণ করতে পারবেন স্লিপারে, করতে হবে এই কাজ, জানা থাকলে বিপদের সময় কাজে লাগবে

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নতুন নিয়ম। তবে আপনি শুনলে অবাক হবেন যে এবার থেকে বিনা টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন এবং তাতে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে অনেক সময় হটাৎ করে কোথাও যাত্রার দরকার পড়ে। সেক্ষেত্রে অনেকে ততকাল রিজার্ভেশন করেন। কিন্তু ততকাল রিজার্ভেশন করার সুযোগ না থাকলে এখন আপনি বিনা টিকিট কেটে ভ্রমণ করতে পারেন। এই বিষয়ে নতুন নিয়ম এনেছে ভারতীয় রেলওয়ে। এখন যাত্রীরা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে তাদের যাত্রা শুরু করতে পারবেন। তবে অবশ্য এরপরে তাকে টিকিট তৈরির জন্য টিকিট চেকারের কাছে যেতে হবে। প্ল্যাটফর্ম টিকেট কেনার পর যাত্রা শুরু করার সাথে সাথে একজনকে TTE-এর সাথে যোগাযোগ করতে হবে। রেলওয়ের এই নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্ম টিকেট আপনাকে শুধু প্ল্যাটফর্মে যাওয়ার নয়, ট্রেনে ওঠারও অধিকার দেয়।

অনেক সময় ট্রেনে কোনও আসন খালি থাকে না, তবুও যাত্রীরা তাদের যাত্রা চালিয়ে যেতে পারেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনে যদি কোনো আসন খালি না থাকে তাহলে TTE আপনাকে সংরক্ষিত আসন দিতে অস্বীকার করতে পারে, কিন্তু আপনাকে ভ্রমণ থেকে আটকাতে পারবেন না। নিয়ম অনুযায়ী, যদি যাত্রীর রিজার্ভেশন না থাকে তবে তিনি মাত্র ২৫০ টাকা জরিমানা দিয়ে তার গন্তব্যের জন্য টিকিট বুক করতে পারবেন। এ জন্য যাত্রীর নেওয়া টিকিটের মূল্য কেটে রেখে বাকি ভাড়া আদায় করা হবে।

Nirajana Nag

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026