ভারতে ট্রেন ভ্রমণ একটি জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে তাদের গন্তব্যে পৌঁছায়। ট্রেনে ভ্রমণের জন্য টিকিট কেনা আইনগতভাবে বাধ্যতামূলক। তবে, কিছু ক্ষেত্রে জরুরি পরিস্থিতি বা বাধ্যতার কারণে মানুষ বিনা টিকিট ট্রেন ভ্রমণ করতে পারে। এক্ষেত্রে, ভারতীয় রেলওয়ে নতুন একটি নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, ট্রেনে উঠার পর বিনা টিকিট যাত্রীরা টিটিইকে অনুরোধ করলে টিকিট তৈরি করে দেওয়া হবে। তবে, এই নিয়মে কিছু শর্ত রয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিনা টিকিটে যাত্রা শুধুমাত্র কোনো ইমারজেন্সি কন্ডিশনের জন্য। রেলওয়ের এই নতুন নিয়মের ফলে অনেক যাত্রী হেনস্থা থেকে রক্ষা পাবেন। টিটিইকে টিকিট বানাতে আপনাকে বেশকিছু শর্ত মেনে চলতে হবে। শর্তগুলো হলো নিম্নলিখিত:
১) যাত্রীকে অবশ্যই ট্রেনে উঠার পর নিজেই টিটিইকে অনুরোধ করতে হবে।
২) যাত্রীর কাছে অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে।
৩) যাত্রীকে অবশ্যই ট্রেন যে স্টেশন থেকে ছেড়েছে সেখান থেকে গন্তব্য পর্যন্ত ভাড়া দিতে হবে।
বিনা টিকিট যাত্রীদের জন্য টিটিইকে যে হাতে-ধরা মেশিন দেওয়া হয়েছে তা PRS এর সাথে সংযুক্ত। যাত্রীর নাম ও গন্তব্য লিখে মেশিনে চাপলেই টিকিট তৈরি হয়ে যাবে। এছাড়াও, যারা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন বা তাদের টিকিট কনফার্ম হয়নি তারাও এই মেশিনের মাধ্যমে টিকিট তৈরি করে নিতে পারবেন। এই নিয়ম চালু হওয়ার ফলে বিনা টিকিট যাত্রীদের সমস্যা অনেকটাই কমবে। এছাড়াও, রেলওয়েকেও জরিমানা ও শাস্তির ঝামেলা থেকে বাঁচতে সাহায্য করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…