নিউজ

অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ১০,০০০ টাকা, এক্ষুনি খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। দেশবাসীর জন্য মোদি সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জন ধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে তার স্বাধীনতা দিবসের ভাষণে জন ধন যোজনা চালু করার ঘোষণা করেছিলেন।

এই স্কিমটি ২০১৮ সালের 2৮ আগস্ট শুরু হয়েছিল। এই স্কিমের অধীনে, ৬ জানুয়ারী, ২০২১ এর মধ্যে, জন ধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে ৪১.৬ কোটি হয়েছে। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্সই খোলা যায়। এর পাশাপাশি আপনার কাছে যদি এক টাকাও না থাকে তাহলেও আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। পাশাপাশি এই একাউন্টের সাথে পাবেন রূপে ডেবিট কার্ড যার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কেনাকাটার সময়তেও ব্যবহার করতে পারবেন।

জন ধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে, আপনি Rupay ATM কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার লাইফ কভার এবং জমার পরিমাণের সুদ পাবেন। এতে আপনি ১০ হাজারের ওভারড্রাফ্টের সুবিধাও পাবেন। এছাড়া এতে কোনরকম নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে হবে না। যেকোনো ব্যাংকে আপনি এই একাউন্ট খুলতে পারবেন।

জন ধন অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমা করতে হবে কেওয়াইসি সম্পন্ন করার জন্য। যেকোনো ব্যাংকে এই একাউন্ট খোলা যাবে। এই ব্যাংক একাউন্ট খুলতে কোনরকম চার্জ দিতে হবে না। ১০ বছরের বেশি যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবে।

Nirajana Nag

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026