ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২০ সালের ৮ নভেম্বর ২০০০ টাকার নোটটিকে চলন থেকে বাদ দেওয়ার ঘোষণা করে দেয়। সেই ঘোষণার পর থেকেই মানুষ ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংকে গিয়ে নোটগুলো এক্সচেঞ্জ করে নেয়। তবে, এখনও অনেকের কাছেই ২০০০ টাকার নোট রয়ে গেছে। তাদের জন্য বড় খবর দিয়েছে RBI। আগামী ১ এপ্রিল এই ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করা যাবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, ২০২৪ সালের ১ এপ্রিল (সোমবার) ২০০০ টাকার নোট জমা বা বদল করা যাবে না। কারণ, ওই দিন বার্ষিক লেনদেনের শেষ দিন। পরের দিন ২ এপ্রিল থেকে আবার চালু হবে পরিষেবা। ২০২৪ সালের ১ এপ্রিল আরবিআই-এর ১৯টি দফতরে ২০০০ টাকার নোট জমা বা বদল করা যাবে না।
আসলে বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে ২০০০ টাকার নোট। গত ৭ অক্টোবর ২০২৩ ছিল ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার শেষ দিন। এরপর ৭ অক্টোবরের পর যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তারা সরাসরি আরবিআই-এর ১৯টি দফতরে নিয়ে যেতে পারবেন। তবে এক বারে ২০ হাজার টাকার বেশি ২০০০ টাকার নোট জমা নেওয়া হবে না। এর পাশাপাশি ডাকযোগেও গোলাপি নোট আরবিআই-এর অফিসে পাঠানো যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম চালু করা হয়েছিল গোলাপি নোট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…