নয়াদিল্লি: অক্টোবর ও নভেম্বর মাস মূলত উৎসবের মাস। তাই স্বাভাবিকভাবেই এই দুটো মাসে অনেক বেশি পরিমাণে ছুটি থাকে। আর সেই সব ছুটিতে সাধারণত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি বন্ধ থাকে ব্যাঙ্কগুলিও। এ মাসেও তার অন্যথা হবে না। উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নভেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
এ মাসেই রয়েছে দেওয়ালি ও গুরু নানকদেবের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি। এছাড়াও রয়েছে রবিবার ও মাসের দুই শনিবার ছুটির দিন।কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। ফলে ওইসব দিনের কথা জেনেই আপনাকে ব্যাঙ্কের কাজকর্ম করে নিতে হবে।
এবার এক ঝলকে দেখে নিন এ মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।….
● আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বর পড়ছে রবিবার। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
● ১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার ও দেওয়ালি। আর ২৮ নভেম্বর পড়ছে চতুর্থ শনিবার। তাই এই দুটি দিনেও বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
● ৩০ নভেম্বর পড়েছে গুরু নানকদেবের জন্মজয়ন্তী। ওইদিন সরকারি ছুটি। তাই এই দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে এ মাসে ছুটির দিনগুলি প্রয়োজনে বদল হতেও পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…