নয়াদিল্লি: নিজের পরিচয়পত্র হিসেবে যতই আধার কার্ড আসুক না কেন, ভোটার কার্ডের গুরুত্ব অনস্বীকার্য। দেশের নাগরিক হওয়ার জন্য প্রথম অগ্রাধিকার দেওয়া হয় ভোটার কার্ডকে। এমনকি নির্বাচনের সময় নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য ভোটার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়। আর এবার এই ভোটার কার্ডে আসছে নতুনত্ব। জানা গিয়েছে, প্রত্যেক ভোটারকে রঙিন ভোটার কার্ড দেওয়া হবে।
তবে এই রঙিন ভোটার কার্ড পেতে হলে গ্রাহকদের আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য nvsp (national voter’s service protal) ওয়েবসাইটে যেতে হবে গ্রাহকদের। হোম পেজে গিয়ে সেখান থেকে ভোটার পোর্টাল বক্সে ক্লিক করতে হবে। সেখান থেকে সাধারণ মানুষজনকে https://voterportal.eci.gov.in পোর্টালে যেতে হবে। সেখান থেকে পরবর্তী পেজে গিয়ে প্রার্থীদের পোর্টালে নিজেদের রেজিস্টার করতে হবে। নিজস্ব নতুন account খুলতে হবে প্রার্থীদের। এরপর একটি ফর্মে ভোটাররা নিজের ছবি সহ বেশ কিছু তথ্য প্রদান করবে এবং সেই তথ্য তারপর সাবমিট করতে হবে। এই পুরো প্রক্রিয়ার শংসাপত্র নিজের কাছে রেখে দিতে হবে, তা পরবর্তীকালে কাজে লাগবে। সাবমিট করার বেশ কিছুদিন পর রঙিন ভোটার কার্ড পেয়ে যাবে গ্রাহক।
এই রঙিন ভোটার কার্ড সাদা-কালো ভোটার কার্ডের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখতে হবে বলে জানা গিয়েছে। গ্রাহকদের অনেকটাই আকর্ষণ করবে বলেও দাবি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সুতরাং, আগামী নির্বাচনে আপনি চাইলে রঙিন ভোটার কার্ড পেয়ে যেতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…