বিনোদন

একেবারে যেন ঐশ্বর্য রাই বচ্চন, এই মেয়েটিকে দেখলে চমকে যাবেন

২১ বছর বয়সেই ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন এই অভিনেত্রী। এত বছর পরেও তার রূপের জৌলুস কমেনি এতটুকুও। তিনি আর কেউ নন বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেক বচ্চনের স্ত্রী তিনি। তাদের মেয়ে আরাধ্যা। এই অভিনেত্রী কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তার যেকোনো ছবি কিংবা ভিডিও, তা পুরনো হোক কিংবা নতুন ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না। তবে সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চায় অভিনেত্রী।

নব্বইয়ের দশকের প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। সেইসময়ে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। এখনো তার উপস্থিতি ছবি হিট করাতে পারে। তাকে এক ঝলক দেখার আশায় আজও বসে থাকেন তার অগণিত ভক্তরা। দর্শকদের মাঝে এমন অনেকেই থাকেন যারা নিজেদের প্রিয় নায়ক কিংবা নায়িকাকে নকল করতে চান। অনেকসময় তারা নিজেদের লুক এমনভাবে সেট করেন, যা দেখলে হয়তো স্বয়ং সেই তারকাই চমকে যেতে পারেন। সম্প্রতি তেমনি এক ভক্তের খোঁজ মিলেছে। যাকে প্রথম চোটে দেখলে বিশ্বাসই হবে না তিনি অন্যকেউ। তিনি হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের মতো নিজের লুক সেট করেছেন।

ভিডিওটিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তার নাম, আসিতা সিং। তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। ইনস্টাগ্রামের বায়ো ডেসক্রিপশনে নিজেকে শিল্পী বলে দাবি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায়ই তাকে বিভিন্ন গান ও সংলাপের সাথে ইনস্টারিল বানাতে দেখা যায়, যার ভিউজ নেহাতই কম হয়না। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। তাকে দেখলেই প্রথমে যার কথা মনে হবে তিনি ঐশ্বর্য রাই বচ্চন। অবশ্য একথা মানছেন নেটনাগরিকদের অধিকাংশ মানুষ। সম্প্রতি আসিতার এই ভিডিওর সূত্র ধরেই তার লুকের সাথে তুলনা করা হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের লুককে।

তবে এই ঘটনা নতুন নয়। বলিউডের বড় বড় তারকাদের এমন হামসাকাল সারাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা সবসময়ই নিজের প্রিয় তারকাদের মতো হতে চান। আর তার জন্য থেকে থেকেই এমন সব কান্ড-কারখানা তারা করেন যার জন্য চর্চায় চলে আসেন তারাও। অনেক সময় স্বয়ং সেই তারকারও নজরে চলে আসেন তারা। শুধুমাত্র অভিনয় জগতের ক্ষেত্রেই নয় খেলোয়াড়দেরও এমন হামসকাল থাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026