Viral News: পুরনো ১ টাকার নোটের বদলে পাবেন ৭ লাখ টাকা! কোথায় ও কীভাবে?

অনেকেই পুরনো নোট ও কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন। এটি অনেকের জন্য নিছক শখ হলেও, এখন পুরনো নোটের বাজার বেশ চাঙ্গা। সাম্প্রতিক সময়ে অনলাইনে বিভিন্ন নিলাম সাইটে এই ধরনের পুরনো নোট ও কয়েনের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। বিশেষ করে ব্রিটিশ আমলের ১ ও ২ টাকার নোটের দাম নিলামে উঠে যাচ্ছে প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত, যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।

পুরনো নোটের বয়স যত বেশি, দামও তত বেশি

বর্তমানে অনলাইনে বিভিন্ন নিলাম সাইটের মাধ্যমে সহজেই পুরনো কয়েন বা নোট কেনাবেচা করা যায়। কয়েন বাজারের মতো বিভিন্ন ওয়েবসাইটে ক্রেতারা পুরনো আমলের নোট ও কয়েনের জন্য বড় অঙ্কের দাম দিচ্ছেন। সাধারণত, নোট বা কয়েন যত পুরনো হয়, তার মূল্য তত বেশি হয়। যেমন, ব্রিটিশ আমলের ১ বা ২ টাকার নোটের জন্য ৭ লাখ টাকা পর্যন্ত দর উঠতে পারে।

এক টাকার নোটের ইতিহাস

এক টাকার নোট প্রথম চালু হয়েছিল ব্রিটিশ আমলে। তবে গত শতকের শেষদিকে ভারত সরকার এই নোট ছাপানো বন্ধ করে দেয়। পরবর্তীতে, ২০১৫ সালে মোদী সরকার আবার এক টাকার নোট চালু করে। বর্তমানে স্বাধীনতা-পূর্ব আমলের নোট সংগ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই এগুলোর দামও লাখের ঘরে পৌঁছে যাচ্ছে।

৮০ বছরের পুরনো এক টাকার নোটের চড়া দাম

সম্প্রতি একটি ১৯৩৫ সালের এক টাকার নোটের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যার নিলামে দাম উঠেছে ৭ লাখ টাকা। নোটটির উপর তৎকালীন গভর্নর জেডব্লিউ কেলির স্বাক্ষর রয়েছে। ২০২৫ সালের হিসেবে এটি প্রায় ৮০ বছর পুরনো।

কোথায় ও কীভাবে বিক্রি করবেন?

যাদের কাছে পুরনো নোট বা কয়েন রয়েছে, তারা কয়েন বাজার বা কুইকরের মতো অনলাইন নিলাম সাইটে তাদের সংগ্রহ নথিভুক্ত করতে পারেন। একবার তালিকাভুক্ত হলে, সংগ্রাহকরা গুরুত্ব বুঝে দর হাঁকেন। তবে মনে রাখতে হবে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) সরকারিভাবে এই ধরনের নোট বা কয়েন কেনাবেচার অনুমতি দেয় না। তাই বিক্রির আগে নিয়মনীতি ভালোভাবে জেনে নেওয়া উচিত।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026