মাত্র ১১১ টাকা দিলেই পেয়ে যাবেন ১৫০০০ টাকার লোন, গুগলের এই সুবিধার ব্যাপারে জানুন বিস্তারিত

বিশ্বের সবথেকে বড় প্রযুক্তি সংস্থা google সর্বদা তাদের ব্যবহারকারীদের জন্য ভালো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় এবারে সাধারণ মানুষের ছোট ছোট চাহিদা মেটাতে পেমেন্ট অ্যাপ গুগল পে এবারে তাদের জন্য নিয়ে এসেছে একটা স্যাশে লোন। কোন ছোটখাটো জিনিস কেনার জন্য যদি আপনার টাকার কোন অসুবিধা থাকে তাহলে আপনি এই লোন গ্রহণ করতে পারেন। গুগলের এই নতুন অফারে ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। সব থেকে বড় বিষয়টি হল এর জন্য তাদেরকে কোন ব্যাংকে যেতে হবে না। গুগলের তরফ থেকেই এই লোন পাওয়া যাবে।

SACHET লোন হলো এক ধরনের ছোট এবং পূর্ব অনুমোদিত একটি ঋণ। এই ঋণের সময়কাল ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত হতে পারে। এই লোন চালু করার পিছনে গুগলের মূল কারণ হলো, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করা। গুগল বলছে, ” আমরা প্রায়ই দেখেছি ছোট ব্যবসায়ীরা প্রায়শই ছোট ঋণ এবং সহজে পরিশোধের বিকল্প গ্রহণ করতে চান। সেই কারণেই DMI ফাইন্যান্স গ্রুপের সাথে একত্র হয়ে গুগল পে নিয়ে এসেছে এই বিশেষ SACHET লোন।” আপনি এর মাধ্যমে ১৫ হাজার টাকা ঋণ পেতে পারেন। ১১১ টাকার সহজ কিস্তিতে আপনি এই লোন পরিশোধ করতে পারেন।

গুগলের এই সুবিধাটি সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য উপকারী হবে যারা প্রতিদিন ব্যবসা করেন এবং প্রতিদিনের ভিত্তিতে লোন পরিশোধ করতে চান। এই লোন দেওয়ার জন্য গুগল ভারতের সবথেকে বড় চারটি ব্যাংকের সাথে যুক্ত হয়েছে। তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফেডারেল ব্যাংক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র টায়ার টু শহরে এই ঋণ পরিষেবা চালু করা হয়েছে। সব জায়গায় কিন্তু আপনি এই ঋণ পরিসেবা এখনই পাবেন না।

কিভাবে নেবেন ঋণ?

১. ঋণ গ্রহণের জন্য প্রথমে আপনাকে GOOGLE PAY FOR BUSINESS অ্যাপটি খুলতে হবে।

২. এরপরে লোন বিভাগে গিয়ে অফার ট্যাবে ক্লিক করতে হবে।

৩. ঋণের পরিমাণ লিখে এগিয়ে যান এবং তারপরে লেন্ডিং পার্টনারের সাইটে প্রবেশ করুন।

৪. সেখানে নিজের কেওয়াইসি পূরণ করে কিছু সহজ পদক্ষেপ পূরণ করেই আপনি নিজের একাউন্টে পেয়ে যাবেন ঋণ

BharatBarta Desk

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026