ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র এই স্কিম থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা পেনশন পাবেন, বছরে জমা দিতে হবে এতো টাকা

এলআইসি কিংবা লাইফ ইন্সিওরেন্স সার্টিফিকেট যে কারোর কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই এলআইসির একাধিক নিরাপদ প্রকল্প রয়েছে, যা সুনিশ্চিত করে সাধারণের ভবিষ্যৎকে।‌ প্রতিটা মানুষই চায় তাদের ভবিষ্যৎ জীবন পরিবারের সাথে শান্তিতে কাটুক। আর এই শান্তির অন্যতম স্তম্ভ আর্থিক স্বচ্ছলতা। আর এই সূত্রেই ৩০-এর পর থেকেই সাধারণ মধ্যবিত্ত নিজেদের সন্তান ও পরিবারের কথা মাথায় রেখে ভবিষ্যতের চিন্তায় সঞ্চয় শুরু করে। আর এই পরিস্থিতিতে তাদের একটি নিরাপদ সঞ্চয়স্থল প্রয়োজন হয়। আর সেই নিরাপত্তা ১০০ শতাংশ দেয় এলআইসির প্রকল্পগুলি।

এলআইসির অন্যতম জনপ্রিয় নিরাপদ প্রকল্প হল ‘জীবন অক্ষয় নীতি’। এটি একক প্রিমিয়াম প্রকল্প। বছরে একবারই বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। এই প্রকল্পের সুবিধা এতে কোন ব্যক্তি যত বেশি বিনিয়োগ করবেন, বয়সকালে তার থেকে তত বেশি পেনশন ভোগ করবেন। এই প্রকল্পে বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ৩০ বছর হতেই হবে। নূন্যতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে এই ‘জীবন অক্ষয় নীতি’ প্রকল্পে। আর এই প্রকল্পে অর্থ বিনিয়োগ যে বেশ সহায়তা করবে সাধারণ মধ্যবিত্তকে, সেকথা আর আলাদাভাবে বলার নয়।

যদি কোন ব্যক্তি ৩০ বছর থেকে শুরু করে ৩৫ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তবে বয়সকালে এই প্রকল্প থেকে মাসে ১৬,৪৭৯ টাকা করে আয় করবেন। অর্থাৎ ৬ মাসে বিনিয়োগকারী ব্যক্তি পেনশন হিসাবে মোট পাবেন ১,২০,০৭৫ টাকা। আর গোটা বছরে সেই বিনিয়োগকারী ব্যক্তি পেনশন হিসাবে ২,০৩,৭০০ টাকা পেয়ে যাবেন। এটি যে যথেষ্ট নিরাপদ একটি প্রকল্প এলআইসি গ্রাহকদের জন্য, তা গোটা নিবন্ধে নজর রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026