বড় উপহার সরকারের! এবার সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন LPG Gas Cylinder, এক্ষুনি করুন আবেদন

মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে মধ্যবিত্তদের জীবনযাপন। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জীবনে চলার পথে প্রত্যেকটি জিনিসের দাম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আয় না বাড়লেও, বাড়ছে খরচা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে মূল্য বৃদ্ধি পাচ্ছে গ্যাস সিলিন্ডারেরও। এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। এককথায় বলা চলে, আজকাল সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম আকাশচুম্বী। আর এই সমস্যা সমাধান করতে একজোটে এগিয়ে এসেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এবার সম্পূর্ণ বিনামূল্যেই আপনি পেয়ে যাবেন গ্যাস! কি করে এবং কারা পাবেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ওই মহিলার বয়স ১৮ এর বেশি হওয়া প্রয়োজন এবং আবেদনকারী ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। আবেদনকারী মহিলা এসসি, এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অনগ্রসর শ্রেণী, বনবাসী, দরিদ্র পরিবার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য ওই মহিলার আধার কার্ড এবং রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া কেওয়াইসি করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রয়োজন হবে। কি করে করবেন আবেদন? উজ্জ্বলা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অনলাইন পোর্টালে যেতে হবে। সেখানে পছন্দের এলপিজি কোম্পানি নির্বাচন করতে হবে। এবার আপনাকে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর ফর্ম পূরণ করতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিবিউটরদের কাছে যেতে হবে। এরপরই পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026