নিউজ

খুব শীঘ্রই প্রতি লিটার পেট্রোল পাওয়া যাবে ১৫ টাকায়, দেশবাসীকে বড় সুখবর শোনালেন মোদী সরকারের মন্ত্রী

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রকোপে রীতিমত অতিষ্ট দেশবাসী। কিছু কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। অনেকেই পেট্রোলের দামের ভয়ে ইলেকট্রিক গাড়ী কেনার দিকে ঝুঁকছেন। তবে এর মাঝেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার পেট্রোলের দাম হবে ১৫ টাকা লিটার। এও কি সম্ভব? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়। কি করে বা হবে! ১০০ টাকার বদলে ১৫ টাকা। তবে এমনটাই বলেছেন মোদী সরকারের মন্ত্রী তথা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী। তিনি রাজস্থানের প্রতাপগড়ে একটি অনুষ্ঠানে গিয়ে এমন ঘোষণা করেছেন। ঠিক কি বলেছেন তিনি? বা কি করে ১৫ টাকায় পাওয়া যাবে পেট্রোল? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মোদী সরকারের মন্ত্রী জানিয়েছেন, দেশে পেট্রল-ডিজেলের দাম লিটারে ১৫ টাকায় গিয়ে ঠেকতে পারে। কিন্তু কি করে? আসলে তিনি বলেন যে ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হলে পেট্রল প্রতি লিটার ১৫ টাকায় পাওয়া যেতে পারে। এতে দূষণও কম হবে আবার জ্বালানি আমদানিও কমানো যেতে পারে। অন্যদিকে আবার ফায়দা থাকবেন দেশের কৃষকরা। তিনি আরও যোগ করে বলেছেন, ‘কৃষকেরা এখন শুধুমাত্র খাদ্য সরবরাহকারীই হবে না, একইসঙ্গে এনার্জি প্রদানকারীও হবেন। আগস্ট মাসে টয়োটা কোম্পানির গাড়ি লঞ্চ করছে, এই গাড়ি চলবে ইথানলের সাহায্যে।‘

আপনি ভাবছেন কৃষকদের সাথে আবার পেট্রোলের কি সম্পর্ক? কৃষকদের সম্পর্ক ইথানলের সাথে। খুব শ্রীঘই এমন ইঞ্জিন লঞ্চ করা হবে যা ইথানলের সাহায্যে চলবে। ইথানল আখ থেকে উৎপাদিত হয়। দেশে কয়েক লাখ আখ চাষি রয়েছেন। যাদের মূল জীবিকাই আখ চাষ। ইথানল ও সৌরশক্তি উৎপাদন করে কৃষকরা আজ শুধু খাদ্য সরবরাহকারী নয়, এনার্জি উৎপাদনকারীও হয়ে উঠবে। মূলত, আগামী ৫ বছরের মধ্যে দেশ থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমিয়ে দিতে হবে। আর দেশে প্রায় ১৬ লাখ কোটি টাকার তেল আমদানি করা হয়। এবার ইথানল কৃষকরা উৎপাদন করলে তাঁরা ব্যাপক লাভবান হবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026