ভারতীয়দের কাছে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বলে যেতে পারে আজকাল এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই লিংক করার জন্য দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল এবং আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১ লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড। আপনি যদি এই প্যান কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। আপনাকে ১,০০০ টাকা নয়, মোট ৬,০০০ টাকা জরিমানা করা হবে। আসুন জেনে নেই কিভাবে?
প্যান এবং আধার লিঙ্ক না করার কারণে ১ জুলাই থেকে যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তারা ITR ফাইল করার সময় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন। আইটিআর ফাইল করতে আপনার প্যান লাগবে। আপনার পুরানো প্যান কার্ড আয়কর বিভাগের ওয়েবসাইটে গৃহীত হবে না। এটি আবার সক্রিয় করতে আপনাকে ১,০০০ টাকা দিতে হবে। তবে এই প্রক্রিয়াটিতে ১ মাস সময় লাগবে, যেখানে ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। মিস হলে, ৫,০০০ টাকা লেট ফি দিতে হবে। এমন পরিস্থিতিতে, আপনি যদি PAN সক্রিয় করার পরে রিটার্ন ফাইল করেন, তাহলে আপনাকে ৫,০০০ টাকা ITR লেট ফি এবং ১,০০০ টাকা আধার প্যান লিঙ্ক করতে হবে। অর্থাৎ ৬,০০০ টাকা জরিমানা দিতে হবে।
তাই আর দেরি না করে এক্ষুনি ১,০০০ টাকা জরিমানা দিয়ে আধার প্যান কার্ড লিঙ্ক করে নিন। লিঙ্ক কি করে করবেন? এরজন্য দেওয়া হল স্পেশাল স্টেপ বাই স্টেপ গাইড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…