ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sukanya Samriddhi Yojana: আপনার মেয়ে এই সরকারি স্কিমে 70 লক্ষ টাকা পাবে, কীভাবে বিনিয়োগ করবেন

মুদ্রাস্ফীতির কারণে এখন শিশুদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ের ক্ষেত্রে অনেক বেশি খরচ করতে হয়। মধ্যবিত্ত পরিবারে এখন এত টাকা সহজে রোজগার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে একটি সরকারি প্রকল্প আপনার জন্য দুর্দান্ত প্রমাণিত হতে পারে। এই প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পটি চালু করা হয়েছে শুধুমাত্র ভারতের কন্যাদের জন্য। এখানে কন্যাদের নামে অ্যাকাউন্ট খুললে খুব সহজেই প্রচুর সুদ পাওয়া যায় এবং তার সাথেই আপনি মেয়ের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য একটা বড় তহবিল তৈরি করতে পারেন। ভারত সরকার ও আপনার এই তহবিলে টাকা যোগ করবে। এটি একটি ছোট সঞ্চয় প্রকল্প, যার মাধ্যমে আপনারা খুব সহজে প্রচুর টাকা রোজগারের সুযোগ পাবেন।

কত বয়সে অ্যাকাউন্ট খুলতে হবে?

মেয়ের ১০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অভিভাবকরা তাদের মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি একাউন্ট একটি পরিবারের শুধুমাত্র দুজন মেয়ের জন্য খোলা যেতে পারে। জমজ বা তিন সন্তানের ক্ষেত্রে দুটির বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এর থেকে বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না। একাউন্ট খোলার তারিখ থেকে সর্বোচ্চ ১৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রকল্পে টাকা জমা করা যেতে পারে। ১৫ বছরের জন্য আপনাকে এই টাকা জমা করতে হবে এবং তারপর থাকবে একটা লক ইন পিরিয়ড। ছয় বছরের এই সময়ের মধ্যে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন না এই একাউন্ট থেকে। এই সময়ের মধ্যে কোন বিনিয়োগ করতে হবে না কিন্তু আপনি সুদ পাবেন। কন্যার বয়স ১৮ বছর হয়ে গেলে আপনারা এই অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ শতাংশ টাকা তুলতে পারবেন। অন্যদিকে বাকি টাকা তুলতে পারবেন মেয়ের বয়স ২১ বছর হয়ে গেলে।

কি সুদ পাওয়া যাচ্ছে?

প্রতি তিন মাস অন্তর এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে একাউন্টে টাকা যোগ করে থাকে কেন্দ্রীয় সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনার উচ্চ সুদের হার প্রতি তিন মাস অন্তর নির্ধারণ করা হয়ে থাকে। এই মুহূর্তে এই একাউন্টে ৮.২ শতাংশ করে সুদের হার দেওয়া হচ্ছে। তবে এটি হলো একটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার।

৭০ লাখ টাকা কিভাবে পাবেন

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি একটি আর্থিক বছরের সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এই বিনিয়োগটি আপনি কিস্তিতে অথবা এককভাবে করতে পারেন। ২০২৪ সালে যদি আপনার মেয়ের বয়স এক বছর হয় এবং সেই সময় যদি আপনি এই একাউন্ট খোলেন এবং প্রতিবছর ১.৫ লক্ষ টাকা করে জমা করেন তাহলে আপনি ২০৪৫ সালের পরিপক্কতার সময় মোট ৬৯,২৭,৫৭৮ টাকা জমা করে ফেলতে পারবেন। এতে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ২২,৫০,০০০ টাকা এবং বাকি পাওয়া যাবে শুধুমাত্র সুদ থেকে। এছাড়াও আপনি আয়কড় ছাড়ের সুবিধা পেয়ে যাবেন প্রতিবছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026