নিউজ

আজ রাতেই বন্ধ হবে আপনার SBI YONO অ্যাকাউন্ট, জেনে নিন এই ভাইরাল বার্তার সত্যতা

আজকাল সকলের ব্যাঙ্কিং পরিষেবা এসে গিয়েছে হাতের মুঠোর স্মার্টফোনে। বিভিন্ন অ্যাপের মাধ্যমেই হয় সব ব্যাঙ্কিং সম্পর্কিত কাজ। তবে ডিজিটাল মাধ্যমে সাইবার সিকিউরিটি এখন সাধারণ মানুষের জন্য ত্রাসের কারণ। আপনার যদি এসবিআই-এ অ্যাকাউন্ট থাকে তবে এই খবরটি আপনার জন্য। এই খবরটি পড়ার পর যারা সাইবার অপরাধ করে তাদের থেকে সতর্ক হতে হবে। আজকাল SBI অ্যাকাউন্টধারীরা SBI YONO অ্যাপ সম্পর্কিত একটি বার্তা পাচ্ছেন। এই বার্তায়, অ্যাকাউন্ট হোল্ডারকে তার প্যান কার্ড নম্বর আপডেট করতে বলা হচ্ছে। এই বার্তায় একটি লিঙ্কও দেওয়া হয়েছে। আপনিও যদি সম্প্রতি এমন কোনো বার্তা পেয়ে থাকেন, তাহলে কোনোভাবেই উত্তর দেবেন না।

কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেকার পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে যে এই ধরনের লিংক সমন্ধিত যেকোনো বার্তা ভুয়ো। গ্রাহকদের সাথে কোনভাবেই ব্যাঙ্কের যোগাযোগ করা হয় না। আপনি যদি এখানে কোনো ধরনের তথ্য শেয়ার করেন, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্য কখনোই ব্যাঙ্ক লিঙ্কের মাধ্যমে জানতে চাইবে না।

আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এবং মানুষের টেক্সট মেসেজে পাওয়া মেসেজে বলা হয়েছে যে SBI ব্যবহারকারী আপনার YONO অ্যাকাউন্ট আজ বন্ধ করে দেওয়া হবে। এই লিঙ্কে ক্লিক করে আপনার প্যান কার্ড নম্বর আপডেট করুন। আমরা আপনাকে বলি যে ব্যাঙ্ক কখনই আপনার তথ্য ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জিজ্ঞাসা করে না। তাই এই সমস্ত বিষয়ে সাবধান হলে কখনোই সাইবার অপরাধীদের জালে জড়াতে হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026