ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন নিয়ম, ব্যাঙ্কে জমা দিতে হবে আপনার বিশেষ নথিপত্র, শেষ সময় ৩১ শে মার্চ

স্টেট ব্যাংকের তরফে একটি এসএমএস এসেছে সকল গ্রাহকদের কাছে। আর তাতেই সোমবার ভোগান্তির শিকার হলো হাওড়ার বালি অঞ্চলের একটি শাখার প্রায় হাজার দুয়েক গ্রাহক। জানা যাচ্ছে, ব্যাংকের গ্রাহকদের একটি এসএমএস পাঠানো হয় ব্যাংকের তরফে। সেখানে বলা হয় প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ও ছবি নিয়ে সোমবারই ব্যাংকে আসতে হবে।

সেইমতো ওই শাখার গ্রাহকরা সোমবার সকাল থেকেই ভিড় জমান ব্যাংকের সামনে। ব্যাংক খোলার আগেই ভিড় জমান তাঁরা। ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনেই এমন অবস্থায় নাজেহাল অবস্থা হয় অনেকের। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এই ভাবেই অধিকাংশ মানুষ ভিড় জমান ব্যাংকে।

আরও পড়ুন : যুদ্ধের আশঙ্কায় বাণিজ্যে ঘাটতি, নিম্নমুখী অর্থনীতি

কিন্তু নিৰ্দিষ্ট সময়ে ব্যাংক খুলে কর্মচারীরা পরিস্থিতি দেখে এদিনের মতো সকলকে ফিরে যেতে বলেন। ব্যাংকের তরফে জানানো হয়েছে, এসএমএস সত্যিই স্টেট ব্যাংকের তরফে পাঠানো হয়েছিল। কিন্তু এইসব নথি এতো তাড়াতাড়ি জমা দেওয়ার কোনো দরকার নেই। ৩১ মার্চ পর্যন্ত সময় আছে সব নথি জমা দেওয়ার।

ব্যাংকের তরফে আরও জানানো হয়, স্টেট ব্যাংকে যাদের ১০ বছরের পুরানো অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট গুলি অ্যানালগ থেকে ডিজিটাল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সব জায়গাতেই এরকম এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হবে তা জানিয়েছে ব্যাংক। তবে সপ্তাহের প্ৰথম দিনে এরকম ঘটনায় মানুষের বিভ্রান্তি যে বেড়েছে তা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026