বেশ কিছু দিন ধরেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম নিয়েই চলছিল প্রতারণা চক্র। এর আগেও এরকম অনেক নাম করা মন্ত্রীদের নামে চলেছে প্রতারণা চক্র। এই প্রতারণা চক্রে জড়িত মূল অপরাধি রঞ্জিত বিশ্বাস আকাশ বিশ্বাস নাম নিয়ে এই সব কাজ চালাচ্ছিলো। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল সাইটে মেয়েদের মডেলিং ও অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে চলছিল প্রতারণা।
ইতিমধ্যেই আকাশ বিশ্বাসকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিস। এর মধ্যেই গোয়েন্দারা ফেসবুকে অভিযুক্ত আকাশ বিশ্বাসের মোট ৮টি প্রোফাইল শনাক্ত করেছেন, এমনকি টালিগঞ্জ থানার পাশাপাশি এই ঘটনায় তদন্ত করছে লালবাজার সাইবার সেলও।
জানা গিয়েছে ধৃত আকাশ বিশ্বাস সোশ্যাল সাইটে প্রথমে বিভিন্ন তরুণীর সঙ্গে আলাপ জমাত। এর পর ওসব তরুণীদের মডেলিংয়ে সুযোগ দেওয়ার নাম করে তাঁদের থেকে টাকা নিতো। অভিযুক্ত ওই যুবক নিজেকে কখনও মন্ত্রীর ছেলে, আবার কখনও ভাইপো হিসেবে পরিচয় দিয়ে মেয়েদের ফাঁদে ফেলার ধান্দা করতো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবাক হন খোদ অরূপ বিশ্বাস। এমনকি এই ঘটনার পর অরূপ বিশ্বাস নিজেও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…