নিজে হেলিকপ্টার ডিজাইন করে উড়ানোর স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন কখনো সফল হয়নি। কিন্তু বিহারের ২৪ বছরের যুবক মিথিলেশ প্রসাদ কখনো হার মানেননি। তিনি তার পুরনো গাড়িকে একেবারে পরিবর্তন করে রূপ দিলেন একটি হেলিকপ্টারের মত করে। আর এই রূপ সামনে আসার সঙ্গে সঙ্গেই পুরো ছাপরা সহ সারা ভারতে খবরের শিরোনামে চলে এসেছেন মিথিলেশ।
পেশায় বিহারের একজন পাইপ ফিটার তিনি। বিহারের ছাপরা জেলার বানিয়াপুর নামের একটি গ্রামে তার বসবাস। তিনি নিজের টাটা ন্যানো গাড়িকে একেবারে পরিবর্তিত করে এবং কিছু সাধারণ জিনিস যুক্ত করে সেই গাড়িটি কে করে তুলেছেন একটি হেলিকপ্টার। গাড়িটি যদিও আকাশে উড়তে পারেনা। তবে আকার আকৃতিতে এটি একেবারে হেলিকপ্টারের মতোই দেখতে। মেইন রোটার, টেল বুম এবং টেল রোটার রয়েছে এই হেলিকপ্টারে। এছাড়াও থাকছে বেশ কিছু কালারফুল এলইডি লাইট।
ওই যুবক বলছেন, তিনি এবং তার ভাই মিলে মোটামুটি সাত মাসের পরিশ্রমে এই জিনিসটি তৈরি করেছেন। এই প্রজেক্ট করতে তাদের অতিরিক্ত খরচ করতে হয়েছে সাত লক্ষ টাকা। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখতেন। তবে দ্বাদশ শ্রেণী অতিক্রম করার পর তার পরিবারের আর তাকে পড়ানোর ক্ষমতা হয়নি। সেই কারণেই পড়াশোনা ছেড়ে তিনি পাইপ ফিটিং এর কাজ শুরু করেন। তবে নিজের স্বপ্নকে কোনদিন ভুলে যাননি মিথিলেশ। আর সেই স্বপ্নের জোরেই আজ খবরের শিরোনামে বিহারের এই যুবক। তিনি আশা রাখছেন, যেরকম ভাবে তিনি আজ একটি হেলিকপ্টার গাড়ি তৈরি করলেন, সেরকমভাবেই একটি আসল হেলিকপ্টার তিনি একদিন তৈরি করবেন এবং সারা বিশ্বকে চমকে দেবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…