সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে বলিউডের ক্লাসিক গান ‘তাল সে তাল মিলা’র একটি নাচের ভিডিও। দুই যুবতীর এই অসাধারণ নৃত্যপ্রদর্শন মুগ্ধ করে ফেলেছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুধসাদা ফিনফিনে সালোয়ার কামিজ পরে দুই যুবতী ‘তাল সে তাল মিলা’ গানের তালে কোমর দুলিয়ে নাচছেন। ডিঙি নৌকায় ও সবুজায়নের মাঝে তাদের এই নৃত্যের ভাবভঙ্গি ও অভিব্যক্তি ঐশ্বর্য রাই বচ্চনকেও ছাপিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।
‘দেবলীনা নন্দী প্রোডাকশন’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই ভিডিওটিতে ইতিমধ্যেই লাখ লাখ ভিউ পড়েছে। কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায়। অনেকে লিখেছেন, “আপনার ভিডিও না দেখলে আমার দিন কাটে না”, “অন্য লেভেলের ক্লাসিক্যাল নাচ”, আবার অনেকে লিখেছেন, “আপনার ভিডিও খুবই ভালো লাগে”।
‘তাল সে তাল মিলা’ গানটি এ.আর.রহমান কম্পোজ করেছিলেন এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক জুটি অলকা ইয়াগণিক ও উদিত নারায়ণ গেয়েছিলেন। বছরের পর বছর ধরে এই গান শ্রোতাদের মনে গেঁথে আছে। বর্তমানে ইউটিউবে এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…