রাজা নির্বাচনী দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে এবং প্রত্যেক দলের প্রার্থীরা একের পর এক জনসভা করে চলেছেন তাদের দিকে জনগণকে নিয়ে আসার জন্য।তার সঙ্গে রয়েছেন বেশকিছু তারকা প্রার্থী যারা এ বছরে নির্বাচনে তৃণমূল এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেমন একদিকে আছেন সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি। সেরকমই আবার অন্যদিকে আছেন রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এর মত তারকারা।
তাদের মতনই একজন জনপ্রিয় তারকা প্রার্থী হলেন তৃণমূলের রাজ চক্রবর্তী। তিনি ব্যারাকপুর কেন্দ্রের জন্য প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে। একের পর এক মিটিংয়ে এবং মিছিলে তাকে দেখা যাচ্ছে। ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং এর এলাকায় রাজ চক্রবর্তী তৃণমূলের অন্যতম তুরুপের তাস হয়ে উঠেছেন বর্তমানে। ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনার জন্য এখন বর্তমানে তিনি ব্যারাকপুরে রয়েছেন। প্রায় প্রত্যেকটি জনসভায় তাকে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করতে। কিন্তু বেশ কিছুদিন হলো তিনি বাড়ি ছাড়া। তাই তার মাঝে মধ্যে বাড়ির কথাও মনে পড়ছে খুব।
বাড়িতে তার সন্তান যুভান চক্রবর্তী ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে। সে প্রতিদিন একের পর এক নতুন নতুন জিনিস শিখছে। এবারে সে হাটতে শিখছে আসতে আসতে। নিজের পায়ে নিজেই উঠে দাড়িয়েছে রাজ পুত্র। সোফায় পাশে হেলান দিয়ে সে দাড়িয়ে আছে। এই দৃশ্য রাজ চক্রবর্তী চাক্ষুষ দেখতে পেলেন না তাই তার মন খারাপ।
যদিও ব্যস্ত স্বামীর জন্য সদা প্রস্তুত স্ত্রী শুভশ্রী। সামনা সামনি না হলেও শুভশ্রীর মোবাইল দিয়ে রাজ তার ছেলের প্রথমবার নিজের পায়ে দাঁড়ানো দেখতে পেলেন। সেই ছবি তিনি নিজেই তার সোশাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করে দিলেন তিনি। তার সাথে ক্যাপশন দিলেন, ‘আই লাভ ইউ বেবি’। রাজের এই পোস্ট বর্তমানে সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…