বিনোদন

সান্তা বেশে ছোট্ট ইউভান, মা-বাবা র সাথে ক্রিসমাস পালন রাজ-পুত্রের

ইউভানের বাড়ি সাজিয়ে দিয়েছেন তার মা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও বাবা পরিচালক রাজ চক্রবর্তী। সারা বাড়ি জুড়ে ক্রিসমাস ট্রি, বেল ও সান্টাক্লস পুতুলের উপস্থিতি। তার মধ্যেই জীবনের প্রথম ক্রিসমাসে নীল জিনস ও সাদা শার্ট পরে ছবি তুলল ইউভান। তার বাবা রাজ ইন্সটাগ্রামে শেয়ার করলেন ইউভানের সেই ছবি। ইউভানের ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইউভানকে এবং জানিয়েছেন ক্রিসমাসের শুভেচ্ছা। ইউভানের মা শুভশ্রীও গোলাপি টপ, জিনস ও মাথায় সান্টা টুপি পরে সান্টাক্লসের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। দুর্গাপূজার সময় ইউভানকে দেখা গিয়েছিল ছোট্ট ধুতি-পাঞ্জাবি  পরে সাবেকি সাজে। কিন্তু ছোট্ট ইউভান পুজোমন্ডপে গিয়ে প্রায় ঘুমিয়েই কাটিয়েছিল।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া।  ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন।   করোনা আক্রান্ত  হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা।  এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন।  কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।  এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।  এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের।  রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে।  ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও  শোক ভুলতে অনেকটা সাহায্য করে।  রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত।  মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প।  শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল।  রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026