বিনোদন

ছোট্ট ইউভানের সঙ্গে খেলা করছে তার ‘ডগি’ দাদা, শেয়ার হতেই তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী(subhasree ganguly) ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) -এর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)-এর ফ্যানপেজ থেকে একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইউভান বাড়ির পোষ‍্য কুকুরের সঙ্গে খেলা করতে ব্যস্ত। মিষ্টি কুকুরও ইউভানের প্রতি যথেষ্ট কেয়ারিং। ইউভানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কিছুদিন আগে ইউভান তার মা শুভশ্রী , বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) দিদি সৃষ্টি ( srishti pandey) ও ঠাকুমার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল উলুবেড়িয়া। ফেরার সময় গাড়ির ব্যাকসিটে মায়ের সঙ্গে বসে আসার সময় ইউভানের মা শুভশ্রী ইউভানকে দেখাচ্ছিলেন কলকাতা শহরের রাস্তাঘাট। ইউভানের দিদি সৃষ্টি সেইসময় মা ও ছেলের মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দী করেন। সৃষ্টি সম্পর্কে রাজের ভাগ্নী। সম্প্রতি সৃষ্টি এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করলে তা রীতিমত ভাইরাল হয়। উলুবেড়িয়ার একটি অভিজাত রিসর্টে উঠেছেন রাজ, শুভশ্রী, ইউভান, সৃষ্টি ও ইউভানের ঠাকুমা। উলুবেড়িয়া থেকে শুভশ্রী কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে রিসর্টের বাইরে ইউভানের সঙ্গে খেলছেন। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি থেকে জানা গেছে, রিসর্টের বাইরে করা হয়েছিল লাঞ্চের ব্যবস্থা। রাজ ও শুভশ্রীর বেড সাজানো হয়েছিল ফুলের পাপড়ি দিয়ে। এছাড়া ছিল ওয়াইনের ব্যবস্থাও। শুভশ্রী রাজের সঙ্গে একটি মিরর সেলফি নিয়েছেন। সেলফি এবং তার ব‍্যুমেরাং ভিডিও ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এর পাশাপাশি নাতি-ঠাকুমার ছবিও ভাইরাল হয়েছে। সম্প্রতি শুভশ্রীর ফ্যান ক্লাব থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, শীতের রোদে রিসর্টের বাগানে হাসিমুখে বসে আছে একরত্তি ইউভান। মায়ের কোলে ইউভান বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ঠাকুমার কথায়। রীতিমত হাত-পা ছুঁড়ে ঠাকুমার কথায় সম্মতি জানাচ্ছে রাউডি ইউভান।

রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী(mimi Chakraborty)রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের। রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে। ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী। এছাড়াও মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত আরও একটি ফিল্ম ‘ধর্মযুদ্ধ’। ‘ধর্মযুদ্ধ’-এর নায়িকাও শুভশ্রী। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘বিসমিল্লাহ’ ফিল্মেও অঙ্কুশের বিপরীতে রয়েছেন শুভশ্রী।

 

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026