বিনোদন

চার মাস পূর্ণ করল ইউভান, বাবার সাথে ছেলের ছবি শেয়ার করলেন শুভশ্রী

সম্প্রতি 12 জানুয়ারি ‘রাজপুত্র’ ইউভান (Yuvan) পৃথিবীর বুকে তার চার মাস পূর্ণ করলো।  এই চার মাসের মধ্যেই ইউভানের স্টারডম বাবা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী(subhasree ganguly)-কে ছাড়িয়ে গিয়েছে। ইউভানের চার মাসের জন্মদিনে ইন্সটাগ্রামে ইউভান ও রাজের ছবি শেয়ার করলেন শুভশ্রী।  রাজের কোলে সোয়েট বেবিসুটের উপর গ্রে রঙের হুডি পরে জাঁকিয়ে শুয়ে ছবি তুলেছে ‘রাজপুত্র’ ইউভান। শুভশ্রী ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), র‍্যাচেল হোয়াইট (Rachel white) ইউভানকে ‘পুতুল’ আখ‍্যা দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে রাজপুত্র দেখতে হয়েছে রাজের মতোই।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া।  ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন।   করোনা আক্রান্ত  হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা।  এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন।  কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।  এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।  এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের।  রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে।  ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও  শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(Parambrata)।  মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প।  শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল।  রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026