ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে। এই গ্রীষ্মে তৃতীয় স্তরের টুর্নামেন্টে মুলগ্রেভ ক্রিকেট ক্লাব নামক মেলবোর্নভিত্তিক কমিউনিটি ক্রিকেট ক্লাবের হয়ে যুবিকে খেলতে দেখা যাবে জানা গেছে। শুধু যুবরাজ সিংই নন, ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটি ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স এবং ব্রায়ান লারার মতো সুপারস্টারদের সাথে চুক্তি করেছে জানা গেছে।
ইতিমধ্যে মুলগ্রেভ ক্লাবটি শ্রীলঙ্কার কিংবদন্তি সনথ জয়সূর্যকে তাদের প্রধান কোচ হিসাবে দলে নিয়েছে। উপুল থরাঙ্গা, তিলকরত্নে দিলশানের মত তারকাদের সঙ্গে চুক্তি করেছে তারা। ক্রিক.কম.এইউ-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের প্রেসিডেন্ট জানান, “আমরা দিলশানকে, সনথকে, থারাঙ্গাকে দলের জন্য সুরক্ষিত করেছি। আমরা এখন আরও কয়েকজন সম্ভাব্য খেলোয়াড়ের সাথে চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করছি। ক্রিস গেইল এবং যুবরাজ সিংয়ের সাথে আমাদের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ পাকা কথা হয়ে রয়েছে।”
“আমরা এখনও আমাদের সমর্থন করার জন্য আরও স্পনসর খুঁজছি। এর ওপর ভিত্তি করেই আমরা ক্রিকেটের প্রসারে কাজ করে যাবো” ক্লাবের প্রেসিডেন্ট আরও জানান। ইসিএ’র টি-২০ কাপে নকআউট পর্বের আগে ৩টি প্রাথমিক ম্যাচ দেখা যাবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারির এই ম্যাচগুলো আয়োজিত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…