বিনোদন

দুর্দান্ত নেচে ঝড় তুললেন ধনশ্রী, পর্দার আড়াল থেকে দেখছেন খোদ স্বামী চাহাল

গত বছর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাওয়াল ও ধনশ্রী বর্মা। কিছুদিন প্রেম করার পর নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন। পরিবারের সম্মতিতে গত ২২ শে ডিসেম্বর গুরগ্রামে বসেছিল এই সেলেব দম্পতির আলিসান বিয়ের আসর। প্রথম ছবি সামনে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। লাল লেহেঙ্গায় আর গয়না ও ফুলের সাজে এদিন সকলের নজর কারেন ধনুশ্রী। আর যুজবেন্দ্র সাদা শেরওয়ানি আর লাল পাগড়ি পড়ে বেশ স্মার্ট লাগছিলেন। বিয়ের পর ধুমধাম করে রিসেপশান সেড়ে দুবাইতে হানিমুন ও করেন এই সেলেব কাপল।

ধনশ্রী এবছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে স্বামীর দলকে সমর্থণ করে মাঠে নাচ ও করতেন৷ হঠাৎ করেই আইপিএল শেষ হয়ে গেছে৷ তবে এবারের আইপিএলে আরসিবি ভালো পারফর্ম করলেও নববিবাহিত চাহালের খেলার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না৷ এই নিয়ে নানান সমালোচনার মুখে পড়তে হয়। তবে এই লকডাউনে স্ত্রীর সাথেই সময় কাটাচ্ছেন ভারতীয় স্পিনার।

এই দুই তারকা যুজবেন্দ্র চাহাল আর তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা দুজনেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়৷ এদের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় যদি ধনুশ্রীর কোনো ভিডিও পোস্ট হয় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা। আর যুজবেন্দ্র নিজের নানান মজার ভিডিও করে নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়।

সম্প্রতি এই লকডাউনে ধনশ্রী একটি নাচের ভিডিও পোস্ট করেন। ধনশ্রী এবারেও নিজের দুর্দান্ত নাচ আর শরীরি আন্দোলনে আরো একবার ঝড় তুলেছেন তিনি৷ তবে এবারে এই ভিডিয়োতে আর এক অভিনবত্ব আছে। কি ভাবছেন তো। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধনুশ্রী বাড়ির ঘরের সামনে কালো ক্রপ টপ আর ব্লু জিন্সের জ্যাকেট আর প্যান্ট পড়ে নাচছেন আর পর্দার পিছনে দাঁড়িয়ে সেটা চুপচাপ দেখছেন যুজবেন্দ্র চাহাল৷ আসলে পর্দার পিছনে তাঁদের পোষ্যরাও নাচছে আর সবার নাচই ভালো করে দেখছেন ভারতীয় দলের এই স্পিনার।

পর্দার পিছন থেকে চাহালের এই অন্ধকার প্রতিবিম্ব কারোর চোখ এড়ায়নি বরং সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই নাচের ভিডিয়োটি শেয়ার করে ধনশ্রী ক্যাপশনে দিয়েছেন ,’ যখন নিজের কাছে সবচেয়ে ভালো দর্শক আছে তখন বাড়িতেই থাকা ভালো যে আপনাকে প্রতিনিয়ত দেখে… এই ভাবে উনি আমার ভিডিয়োতে নিজেকে দেখতে চায়’। এরপর অনুগামীরা এই ভিডিও দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026