ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং আরেক তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার কেমিস্ট্রি নিয়ে নানা মাধ্যমে বিভিন্ন সময়ে রসালো গুজব ছড়াতে দেখা গেছে। বিষয়টি নিয়ে যুজবেন্দ্র চাহালের উদ্দেশ্যে বিভিন্ন সময় ‘সান্তনা মূলক’ বাক্য ব্যবহার করতে দেখা গেছে নেটিজেনদের। অনেকেই মনে করেন, শ্রেয়াস আইয়ার এবং ধনশ্রী বর্মার মধ্যে ইঙ্গিত পূর্ণ সম্পর্ক রয়েছে। আবার অনেকেই মনে করেন, বিষয়টি সম্পূর্ণ গুজব। তবে সম্প্রতি ধনশ্রী বর্মার একটি সেলফিতে শ্রেয়াস আইয়ারকে দেখতে পেয়ে সেই জল্পনা আবার আলোচিত হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে একটি ইফতার পার্টির ছবিকে কেন্দ্র করে। জানা গেছে, সম্প্রতি ধনশ্রী বর্মা তার এক বান্ধবীর বাড়িতে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। তার সাথে সেই পার্টিতে অংশ নিয়েছিলেন তার একাধিক বান্ধবী। যখন বান্ধবীরা সবাই মিলে সেলফি তোলার কাজে ব্যস্ত ছিলেন তখন সেই সেলফিতে ফ্রেমবন্দি হন তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেখা যায়, ধনশ্রী বর্মার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়াস আইয়ার।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ইফতার পার্টির সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধনশ্রী। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচিত হচ্ছেন তারা। ধনশ্রী এবং শ্রেয়াসের এই ছবিটিতে একজন নেটিজেন লিখেছেন, ‘চাহাল ভাইয়ের সঙ্গে ঠিক হচ্ছে না।’ একজন তো আবার এককাঠি এগিয়ে গিয়ে লিখেছেন, ‘চাহাল ভাইয়ের জন্য সুবিচার চাই।’
এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে পুরো আইপিএল তো বটেই, এমনকি খেলতে পারবেন না আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন পরিস্থিতিতে ইন্টারনেটে তার ছবি ভাইরাল হতেই তীব্রভাবে সমালোচনার মুখে পড়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…