খেলা

Yuzvendra Chahal: ড্রেসিংরুমে ঢুকে ক্রিকেটারদের খাবারের মেনু দেখালেন চাহাল, ‘সাংবাদিক চাহালের ভবিষ্যৎ উজ্জ্বল’- জানালেন রোহিত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের সবুজ গ্রাউন্ডে কেন উইলিয়ামসনদের ১২ রানে পরাজিত করে চলমানরত ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অংশ নিতে ইতিমধ্যে ভারতীয় দল রায়পুরের স্টেডিয়ামে পৌঁছেছে। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল এমন একটি কাজ করেছেন যা রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এদিন ভারতীয় দলের ড্রেসিংরুমের ভেতরের সাজসজ্জা তুলে ধরেছেন এক নিউজ চ্যানেলের মাধ্যমে। ড্রেসিংরুমের ভেতরের সাজসজ্জা ও একাধিক সুযোগ সুবিধা দেখে রীতিমতো অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

এদিন যুজবেন্দ্র চাহাল ভিডিও করতে করতে বলেন, “আজ ‘চাহাল টিভি’-তে দয়া করে কোনো খেলোয়াড় আসবেন না। আজ আমরা আপনাদের ড্রেসিংরুমের সমীক্ষা করব।” চাহালের ভিডিও-তে দেখা গেছে খুব ভালো বসার ব্যবস্থা আছে ড্রেসিংরুমে। সেখানে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বসেছেন বিরাট কোহলি ও দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

পাশাপাশি যুজবেন্দ্র চাহাল ড্রেসিংরুমের ভেতরে ভারতীয় ক্রিকেটাদের জন্য তৈরি ম্যাসাজ টেবিলটিও দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে খেলোয়াড়দের যখন ম্যাসাজের প্রয়োজন হয় তখন তাদের এখানে ম্যাসাজ করা হয়। এরপর তিনি ভারতীয় ক্রিকেটারদের জন্য বরাদ্দ খাবার দেখাতে ব্যাস্ত হয়ে পড়েন। তার ভিডিওতে দেখা গেছে ভারতীয় খেলোয়াড়রা কী ধরনের খাবার পান বিসিসিআইয়ের তরফ থেকে। এদিকে, নাম না জানা খাবারের একাধিক মেনু দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেট প্রেমীদের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026