জীবনযাপন

সর্দি-কাশির সমস্যা সমাধানে জাফরানের ভূমিকা!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : আবহাওয়া পরিবর্তনের সময় বাতাসের সাথে ফ্লু-এর জীবাণু বাহিত হয় ফলে এই সময় সর্দি-কাশির মতো সমস্যা লেগেই থাকে। এই সমস্যা সমাধানের জন্য অনেকেই চিকিৎসকের দ্বারস্থ হন বা ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে সমস্যা কমানোর চেষ্টা করে থাকে। সর্দি কাশির সমস্যা সমাধানে ঘরোয়া বিভিন্ন রকম উপাদানের মধ্যে একটি উপাদান খুবই উপকারী যা অনেকেই জানেন না। সেই উপাদানটি হল জাফরান। জাফরান বিশ্বের সবথেকে দামি মসলা যার বেশিরভাগ আমদানি হয়ে থাকে ইরান থেকে। এছাড়া কাশ্মীরে কিছু চাষ হয়ে থাকে। সর্দি কাশির সমস্যার সমাধানে এই জাফরান খুবই উপকারী। জেনে নিন সর্দি-কাশির সমস্যায় কিভাবে ব্যবহার করবেন এই জাফরান-

সর্দি কাশির সমস্যায় জাফরান ব্যবহার করার জন্য আপনি জাফরানের চা বানিয়ে খেতে পারেন। জাফরানের চা বানানোর জন্য প্রয়োজন সামান্য পরিমাণ জাফরান, লবঙ্গ, দারুচিনি ও এলাচ। এই সকল উপাদান একত্রে জলে ভিজিয়ে চা তৈরি করুন এবং নিয়মিত এই চা পান করুন। নিয়মিত এই চা পান শরীরকে গরম রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও গরম দুধে জাফরান মিশিয়ে খেতে পারেন। এটি সারাদিনের ধকল কমিয়ে ঘুমের পরিমাণ সঠিক রাখতে উপকারী। এছাড়া মাথাব্যথার মতন সমস্যায় গরম দুধে জাফরান মিশিয়ে সেটি মাথায় মেসেজ করলে আরাম পাওয়া যায়। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে জাফরানের কার্যক্ষমতা অতুলনীয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026