খেলা

Zaheer Khan: জহির খান বিয়ে করেছিলেন বলিউডের এই সুন্দরীকে, অভিনয় করেছেন শাহরুখ খানের বিপরীতে

ভারতীয় ক্রিকেট এবং বলিউডের মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে তা কারো অজানা নয়। ইতিপূর্বে একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীর কাছে বোল্ড আউট হয়েছেন। এই তালিকায় যেমন কোহলি-অনুষ্কা কিংবা যুবরাজ সিং-হেজেলের নাম রয়েছে তেমনি ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান নাম লিখিয়েছেন এই তালিকায়। জাহির খান ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাগরিকা। ২০১৭ সালের নভেম্বরে, জহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।

তবে সাগরিকার আগে জাহির খান অন্য এক বলিউড অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বলিউড অভিনেত্রী ইশা শরভানির সঙ্গে আট বছর সম্পর্কে থাকার পর, ২০১১ বিশ্বকাপের সময় তাদের বিয়ের খবর আসে, তবে কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্কের ইতি ঘটে। ইশা শরভানির পর জহির খানের জীবনে আসেন সাগরিকা ঘাটগে। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিয়েতে গিয়ে সাগরিকার সাথে পরিচয় ঘটে জাহির খানের। এরপর ধীরে ধীরে জাহির খান এবং সাগরিকার মধ্যকার সম্পর্কের বন্ডি বাড়তে থাকে এবং একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

আপনাদের জানিয়ে রাখি, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান সাগরিকা। মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম নেওয়া সাগরিকা ২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হকি খেলতে দেখা যায়। এরপর ২০০৯ সালে ‘ফক্স’ ছবিতে উর্বশী মাথুর চরিত্রে অভিনয় করেন তিনি। সাগরিকা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি (সিজন-৬)’-এ ছোট পর্দায়ও অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন সময় তিনি বিভিন্ন ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেছেন।

আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে জাহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। তবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে দীর্ঘদিন ধরে সাগরিকার সঙ্গে ডেট করছিলেন। আপনারা জানলে আরও অবাক হবেন যে, সাগরিকা ঘাটগেকে রাজবংশে জন্মগ্রহণ করেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026