যীশু সেনগুপ্ত টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। টলিউডের পাশাপাশি বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। একজন হ্যান্ডসাম অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল বাবাও বটে। কাজের বাইরে যেটুকু সময় তিনি পান বেশিরভাগটাই নিজের পরিবারের সাথে কাটাতে পছন্দ করেন। স্ত্রী ও দুই মেয়ের সাথে সময় কাটানোর একাধিক ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়।
সম্প্রতি অভিনেতার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের ছোট মেয়ে জারার একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছে সে। জারার স্কুলে আয়োজিত একটি বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে। সেখানেই তার বক্তৃতা সবার থেকে ভালো হওয়ায় সোনা পেয়েছে যীশু ও নীলাঞ্জনার ছোট কন্যা। এই খবর একজন গর্বিত মা হিসেবেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন নীলাঞ্জনা। এই খবর পেয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার জন্য একটি কবিতা লিখে পাঠিয়েছেন। সেই লেখা পাঠানোর জন্য শ্রীজাতকে ধন্যবাদও জানিয়েছেন নীলাঞ্জনা।
সৃজিত মুখার্জ্জী পরিচালিত ‘উমা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল যীশু ও নীলাঞ্জনার বড় কন্যা সারা সেনগুপ্ত। এই ছবিতেই একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল জারাকেও। ইতিমধ্যেই অভিনয় জগতে তাদের ডেবিউ ঘটলেও এখনই পরপর কাজ করতে রাজি নন তারা। আপাতত নিজেদের পড়াশোনা নিয়েই ব্যস্ত যীশু ও নীলাঞ্জনার দুই কন্যা। ভবিষ্যতে বড়পর্দায় তাদের দেখা যাবে কিনা! তা সময়ই বলবে।
সম্প্রতি যীশু সেনগুপ্ত অভিনীত ‘বাবা বেবি ও’ মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই ছবি সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। সকলেই পছন্দ করছেন ছবিটি। যীশু সেনগুপ্ত জানিয়েছেন এই ছবিতে অনস্ক্রিন যীশু সেনগুপ্তর সাথে বাস্তবের যীশু সেনগুপ্তর মিল রয়েছে অনেকটাই। একজন বাবা হিসেবে এই ছবিতে নিজের চরিত্রটা অনেকটাই রিলেট করতে পেরেছেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…